দুনিয়ার ওপারে ৭ ব্যর্থতায় পর্যবসিত হত। এ কারণেই আল্লাহ পাক মানুষকে এ সকল বিধানাবলী আদেশ-নিষেধ) শিক্ষা দেওয়ার জন্য যত নবী-রাসূল (আলাইহিমুস সালাম) প্রেরণ করেছেন, তাঁদের সকলেই আখেরাতের আকীদার শিক্ষা অত্যন্ত গুরুত্বের সাথে প্রদান করেছেন এবং সেখানের অবস্থাসমূহ বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। ্বয়ং কুরআন শরীফেরও প্রায় এক-তৃতীয়াংশ জুড়ে আখেরাত এবং সেখানকার পুরস্কার ও শাস্তির কথা বর্ণনা করা হয়েছে। কুরআন-হাদীছ ও আম্বিয়া আলাইহিমুস সালামের শিক্ষায়, আখেরাতের আকীদা সম্পর্কে এত বেশী গুরুত্বারোপের কারণ এই যে, মানুষকে সত্যিকার মানুষ বানানোর জন্য আখেরাতের পুরস্কার ও শাস্তির উপর অটল ও অবিচল ঈমানের চেয়ে অধিক কার্যকরী আর কোন ব্যবস্থা নেই। যতক্ষণ পর্যন্ত মানুষের মস্তিষ্কেও অন্তরে একথা বসে না যাবে যে,তাকে আল্লাহ পাকের সামনে উপস্থিত হয়ে নিজের প্রতিটি কথা ও কাজের হিসাব দিতে হবে, জওয়াবদিহি করতে হবে, ততক্ষণ পর্যস্ত সে নিজের প্রবৃত্তির চাহিদার দাস হয়ে থাকে এবং সে পাপকর্ম, বদ অভ্যাস ও অসৎ চরিত্র থেকে মুক্ত হওয়ার সৌভাগ্য লাভ করতে পারে না। আখেরাতে আল্লাহ পাকের নিকট হিসাব দেওয়ার বিষয়টি যদি. মানুষের সামনে না থাকে, তাহলে কঠোর থেকে কঠোর আইনও মানুষকে অন্যায় ও অপকর্মে লিপ্ত হওয়া থেকে বিরত রাখতে পারে না। কারণ, পুলিশ ও আইন-আদালতের ভয় তাকে বেশী থেকে বেশী দিনের আলোতে ও শহরের ভীড়ে অন্যায়-অপকর্ম থেকে বিরত রাখবে কিন্তু রাতের আধার এবং বন ও মাঠের নির্জনতায় মানুষের অন্তরে প্রহরীর কাজ একমাত্র আল্লাহর ভয় ও আখেরাতে জবাবদিহির চিন্তা ছাড়া অন্য কিছু করুতে পারে না। উভয় জগতের সম্রাট মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেইশ বছরের সংক্ষিপ্ত সময়ে যে বিস্ময়কর বিপ্লব সংঘটিত করেছিলেন তার ///-/511/09101135 05014
— পৃষ্ঠা ৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।