দুনিয়ার ওপারে ৭৩. তাহলে আল্লাহ তাআলা একথা জিজ্ঞেস করবেন, আচ্ছা বল তো, তুমি অক্ষম ছিলে না আমি অক্ষম ছিলাম? তোমরা এই উত্তরই দিবে যে, ইয়া আল্লাহ! আমিই অক্ষম ছিলাম। আপনি অক্ষম ছিলেন না। তখন আল্লাহ তাআলা বলবেন, আমি যখন অক্ষম ছিলাম না, তুমি তাহলে নিজ অক্ষমতা দূর করার জন্য আমার নিকট দু'আ করলে না কেন? আমার কি তোমার এ অক্ষমতাকে দূর করার ক্ষমতা ছিল না? আমার যদি ক্ষমতা থেকে থাকে, তাহলে আমার নিকট সাহায্য চাইতে এবৎ বলতে, ইয়া আল্লাহ! আমার সামনে এই বিপদ (গোনাহর কাজ) এসেছে। হয় আপনি আমাকে বিপদ (গোনাহ) থেকে রক্ষা করুন, না হয় আমাকে এ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন না। এবং আমাকে এ (গোনাহর) জন্য শাস্তি দিবেন না। এখন বল, আল্লাহ পাক যদি উপরোক্ত প্রশ্ন করেন, তাহলে এ প্রশ্নের কোন উত্তর তোমাদের নিকট আছে কি? যদি এর কোন উত্তর তোমাদের নিকট না থাকে, তাহলে আজ জীবন থাকতেই নিম্নোক্ত কাজগুলো করে নাও। আর তা এই যে, যে সকল কাজের ক্ষেত্রে তুমি নিজকে অক্ষম মনে কর, চাই তা ত্যোগ করা) বাস্তবিকই অসম্ভব হোক, কিংবা সমাজ ও পরিবেশের কারণে তা ত্যাগ করা) অসম্ভব হোক। উভয় প্রকারের জন্য প্রতিদিন আল্লাহ পাকের নিকট এই বলে দুআ করবে__ | ইয়া আল্লাহ! এ সমস্যা সৃষ্টি হয়েছে, যার দরুন আমি নিজে এ (গোনাহ) থেকে বিরত থাকার সাহস পাচ্ছি না, হিন্মত হচ্ছে না। আপনি সবকিছুর উপর ক্ষমতাবান, আমার এই সমস্যাকেও দূর করে দিতে পারেন। এবং আমার এই সাহসহীনতাও (ভীরুতা) দূর করতে পারেন। আমার এই বিপদকে সেমস্যা) দূর করে দিন এবং আমাকে এই গোনাহ থেকে বিরত থাকার উদ্দীপনা ও সাহস দান করুন। ///./11400114/5.001এ
— পৃষ্ঠা ৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।