Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Duniyar Opare(Almodina com)
/ ৮২
📝 লেখা 📖 পিডিএফ

৭২ | দুনিয়ার ওপারে আল্লাহ তাআলাকেও কি এ উত্তর দিবে? আমাদের শ্রদ্ধেয় মুরুববী হযরত ডাক্তার আবদুল হাই সাহেব (রহঃ) বলতেন, নিজে নিজের হিসাব নেওয়ার একটি পদ্ধতি এই যে, তুমি এই কল্পনা কর যে, আজ তৃমি হাশরের ময়দানে দাঁড়িয়ে আছ। তোমার হিসাব-কিতাব হচ্ছে। আমলনামা দেখানো হচ্ছে। তোমার আমলনামায় যে সকল অন্যায় কাজ লেখা আছে তা তোমার সামনে উপস্থাপন করা হচ্ছে। আল্লাহ তাআলা তোমাকে জিজ্ঞেস করছেন, তুমি এই অপকর্ম ও গোনাহের কাজ কেন করেছ? তোমরা কি সে সময় আল্লাহ তাআলাকেও সেই একই উত্তর দিবে, যা আজ মৌলবীদেরকে দিয়ে থাক? আজকে যখন তোমাদেরকে কোন মাওলানা ছাহেব বা পীর সাহেব এ কথা বলেন যে, অমুক কাজ করো না। দৃষ্টির হেফাজত কর। সুদ খাওয়া থেকে বেচে থাক। গীবত ও মিথ্যা বলা থেকে বিরত থাক। টেলিভিশনে পরিবেশিত অশ্্রীল ও বেহায়াপনার প্রোগ্রাম দেখো না। বিয়ে-শাদীর অনুষ্ঠানে পর্দাহীনতা থেকে বেচে থাক। তোমরা মাওলানা সাহেবদের এ কথার উত্তরে আজকাল বলে থাক যে, আমরা কি করব? যুগ এমন খারাপ হয়ে গেছে। সারা দুনিয়ার মানুষ-উন্নতি করছে। মানুষ চাঁদে পৌছে গেছে। আমরা এই উন্নতির যুগেও তাদের চেয়ে পিছে পড়ে থাকব? দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে বসে থাকব? আজকের এই সমাজে মানুষ এ সকল কাজ না করে বাঁচতে পারে না। এটা এ উত্তর যা আজ তোমরা মাওলানা সাহেবদেরকে দিয়ে থাক। আল্লাহ তাআলার নিকটও কি এই উত্তরই দিবে? এই উত্তর কি আল্লাহ পাকের নিকট যথার্থ হবে? নিজের বুকে হাত রেখে চিন্তা করে বল। এই উত্তর যদি আখেরাতে আল্লাহ তাআলার নিকট না চলে, তাহলে আজ দুনিয়াতেও এটা যথেষ্ট নয়। _ সাহস ও উদ্দীপনা আল্লাহপাকের নিকটই চাও যদি তৃমি আল্লাহ তাআলার নিকট এই উত্তর দাও যে, ইয়া আল্লাহ! সমাজ ও পরিবেশের কারণে আমি গোনাহর কাজ করতে বাধ্য হয়েছি। 44511400013 85001এ

— পৃষ্ঠা ৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।