৬৬ | দুনিয়ার ওপারে হবে। এ সময় কখনো তুমি জী হবে আবার কষ্নো পায়তাম-্জরমি তবে এমন যেন না হয় যে, শয়তান কোনদিন জয়ী হলে তুমি ভয় পেয়ে এ আমলই ছেড়ে দাও। কারণ, এতেও আল্লাহ পাকের বিশেষ হেকমত নিহিত আছে। এভাবে হৌচট খেয়েও যদি তুমি চলতে থাক, তাহলে ইনশাআল্লাহ একদিন মঞ্জিলে মাকসুদে পৌছে যাবে। আর যদি এ আমল করে প্রথম দিনই মঞ্জিলে মাকসুদে পৌছে যাও, তাহলে তার ফল এই হবে যে, মস্তিষ্কে শয়তানের এই ধোকা বাসা বাঁধবে যে, আমি তো হযরত জুনায়েদ বাগদাদী অথবা শিবলী নোমানী হয়ে গেছি। সুতরাং একথা মনে রাখতে হবে যে, এই আমলে কখনো তৃমি সফল হবে আবার কখনো ব্যর্থ হবে। যেদিন সফল হও সেদিন এই সকলতার জন্য আল্লাহ পাকের শোকরিয়া আদায় করো। আর যেদিন ব্যর্থ হও সেদিন এই ব্যর্থতার জন্য তাওবা ও ইস্তিগফার করো এবং স্বীয় নফসের উপর শাস্তি প্রয়োগ করো। সাথে সাথে নিজের অসৎ কর্মের প্রতি অনুতপ্ত ও লজ্জিত হও। এই অনুতাপ ও অনুশোচনা মানুষকে ব্যর্থতার অতল গহ্বর থেকে সফলতার শীর্ষে পৌছে দেয়। হযরত মুআবিয়া (রোিঃ)এর একটি কাহিনী হাকীমূল উন্মত হযরত থানবী (রহঃ) হযরত মুআবিয়া রোযিঃ)এর একটি কাহিনী লিখেছেন। হযরত মুআবিয়া (রাধিঃ) প্রতি রাতে তাহাজ্জুদ নামায আদায়ের জন্য উঠতেন। এক রাতে তিনি জাগ্রত হতে পারলেন না। ফলে তাহাজ্জুদ কাযা হয়ে গেল। সারাদিন কেদে কেদে অতিবাহিত করলেন। সাথে সাথে তাওবা ও ইস্তিগফার করে দুআ করলেন, হে আল্লাহ! আজ আমার তাহাজ্জুদ ছুটে গেল। পরবর্তী রাতে তিনি ঘুমিয়ে আছেন, তাহাজ্জুদের সময় এক ব্যক্তি এসে তাঁকে তাহাজ্জুদের জন্য জাগিয়ে তুলল। তির্নি' জাগ্রত হয়ে লক্ষ্য করলেন, যে তাকে জাগিয়ে তুলেছে সে অপরিচিত। তিনি জিজ্ঞেস করলেন, তৃমি কে? এ ব্যক্তি ///-/511/0910113৯ 0014
— পৃষ্ঠা ৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।