৬৪ দুনিয়ার ওপারে চুক্তিবদ্ধ হওয়ার সময়ই নির্ধারণ করে নিবে। রাতে সমগ্র দিনের কাজের হিসেব নিয়ে শাস্তি প্রয়োগ কালে নফসকে সম্বোধন করে বলবে, তুমি নিজের সামান্য মজা ও আরামের জন্য ক্ষণিকের উপভোগ লাভের জন্য আমাকে চুক্তিভঙ্গের মত অন্যায় কাজে লিপ্ত করেছ, এজন্য তোমাকে এখন সামান্য শাস্তি পেতে হবে। আর তোমার শাস্তি এই যে, ঘুমানোর পূর্বে আট রাকাআত নফল নামায আদায় করতে হবে। নামায পড়ার পরই ঘুমানোর জন্য বিছানায় যেতে পারবে, এর পূর্বে শুতে পারবে না। শাস্তি উপযুক্ত ও মধ্যম ধরনের হওয়া বাঞ্ছনীয় হাকীমুল উম্মত হযরত থানবী (রহঃ) বলেন, শান্তি এমন নিদিষ্ট করবে যাতে নফসের উপর সামান্য চাপ পড়ে। তবে এমন কঠোর শাস্তিও দিবে না যাতে নফস ভয় পেয়ে যায়, আবার এমন হালকা শাস্তিও দিবে না যে, এ শাস্তির কোন আছরই নফসের উপর হয় না। যেমন মরহুম স্যার সাইয়েদ সাহেব যখন ইগ্ডিয়ায় আলীগড় কলেজ প্রতিষ্ঠা করেন তখন এই নিয়ম করেন যে, সকল ছাত্রকে পাঁচ ওয়াক্ত নামায মসজিদে এসে জামাআতের সঙ্গে আদায় করতে হবে। যে সকল ছাত্র জামাআতে হাযির হবে না তাদেরকে জরিমানা দিতে হবে। সম্ভবতঃ এক ওয়াক্ত নামাযের জন্য এক আনা জরিমানা নির্দিষ্ট করা হয়েছিল। এর ফল এই হলো যে, যারা সম্পদশালী তারা পুরো মাসের সকল নামাযের জরিমানার টাকা. একত্রে মাসের শুরুতেই অগ্রীম জমা দিয়ে দিত। এভাবে জরিমানা জমা দিয়ে নামায থেকে ছুটি নিয়ে নিত। এজন্য থানবী রেহঃ) বলেন, এত সামান্য জরিমানাও নির্ধারণ করবে না যে, একত্রে আদায় করে দিয়ে মুক্ত হয়ে যাবে। আবার এত বেশী নির্ধারণ করবে না যে, নফস পলায়ন করে। বরং মধ্যম পর্যায়ের ভারসাম্যপূর্ণ জরিমানা নির্ধারণ করবে। যেমন এক এক অন্যায়ের জন্য আট রাকাআত নফল নামায নির্দিষ্ট করা একটি মুনাসিব (সমীচীন) শাস্তি। ///-/511/0910113৯ 05014
— পৃষ্ঠা ৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।