Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Duniyar Opare(Almodina com)
/ ৮২
📝 লেখা 📖 পিডিএফ

৬২ | দুনিয়ার ওপারে তৃতীয় কাজ__ | ৩. ঘুমানোর পূর্বে “মুহাসাবাহ' হিসাব নেওয়া) এ কাজটি রাতে ঘুমানোর পূর্বে সম্পন্ন করতে হবে। আর তা হলো, “মুহাসাবাহ*_স্বীয় নফসকে সম্বোধন করে বলবে যে, তুমি সকালে এই চুক্তিবদ্ধ হয়েছিলে যে, কোন প্রকার গোনাহর কাজ করব না। সকল কাজ শরীঅতের হুকুম অনুযায়ী করব। আল্লাহ পাকের হক এবং বান্দার হক যথাযথভাবে আদায় .করব। এখন হিসাব নিয়ে দেখ! তুমি সারাদিন কোন্‌ কাজ চুক্তি অনুযায়ী করেছ। আর কোন্‌ কাজ চুক্তির খেলাফ করেছ। অতঃপর এভাবে নিজের সারাদিনের কাজ-কর্মের হিসাব নিবে যে, সকালে যখন আমি বাড়ী থেকে বের হয়েছি তখন অমুকের সাথে দেখা হয়েছে, তার সাথে কি কথা হয়েছে। যখন কর্মস্থলে পৌছেছি তখন সেখানে নিজ দায়িত্ব কিভাবে পালন করেছি। আমি ব্যবসায়ী ব্যবসা কিভাবে, কি নিয়মে করেছি। হালাল পন্থায় না হারাম পন্থায়? আর যত লোকের সাথে সাক্ষাৎ করেছি, তাদের হক কি ভাবে আদায় করেছি? স্ত্রীও সন্তান-সন্ততির হক কি ভাবে আদায় করেছি? এ সকল বিষয়ের হিসাব নিতে হবে-_এর নাম “মুহাসাবাহ' | অতঃপর শোকর আদায় করা উপরোক্ত পদ্ধতিতে সকল কর্মের হিসাব নেওয়ার পর যদি দেখা যায় যে, তুমি সকালে যে চুক্তিতে আবদ্ধ হয়েছিলে তা পালন করার ব্যাপারে সফল হয়েছ, তাহলে আল্লাহ পাকের শোকর আদায় করো-_হে আল্লাহ, তোমার শোকর যে, তুমি আমার এঁ চুক্তির উপর অবিচল থাকার তাওফীক দিয়েছ। ০50] এ) ১০০৮) এ) ৮৫5। /./1 1 01)1 135,001

— পৃষ্ঠা ৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।