দুনিয়ার ওপারে ৬১ : চুক্তির পর দুআ করা নজির ব্রনিল্রনুররাদ্রম্রার দূর ইমাম গাযালী (রেহঃ)এর উপরোক্ত প্রস্তাবের প্রথমাংশের সাথে আরেকটি বিষয় সংযোজন করেন। তিনি বলেন, নফসের সাথে চুক্তিবদ্ধ হওয়ার পর আল্লাহ পাকের নিকট এই দুআ কর-_হে আল্লাহ! আমি স্বীয় নফসের সাথে এই ওয়াদা করেছি যে, আজ কোন গোনাহ করব না এবং ফরয, ওয়াজিব, সুন্নাত সব আদায় করব। শরীঅতের বিধান মত চলব। আল্লাহর হক, বান্দার হক সব ঠিক মত আদায় করব। কিন্তু হে আমার আল্লাহ! আপনি যদি তাওফীক দান না করেন, তাহলে আমি এ চুক্তির উপর প্রতিষ্ঠিত থাকতে পারব না। কাজেই আমি যখন এ চুক্তি করে ফেলেছি, আপনি তা রক্ষা করুন। আমাকে এ চুক্তির উপর অটল ও অবিচল থাকার তাওফীক দান করুন। আমাকে চুক্তি ভঙ্গ করা থেকে বাঁচান এবং আমাকে এই চুক্তির উপর পরিপূর্ণভাবে আমল করার তাওফীক দান করুন। চুক্তির পর এভাবে দুআ করবে। দ্বিতীয় কাজ__ ২. সারাদিন আমলের মুরাকাবাহ _ উপরোক্ত নিয়মে দু'আ করার পর দৈনন্দিন প্রয়োজনীয় কাজে বের হবে। যদি চাকুরীজীবী হও, তাহলে চাকুরীতে বেরিয়ে পড়। যদি ব্যবসায়ী হও, তাহলে ব্যবসার কাজে বেরিয়ে পড়। যদি দোকানে বসার দায়িত্ব থাকে, তাহলে দোকানে চলে যাও। কর্মক্ষেত্রে পৌছে প্রতিটি কাজ করার আগে এভাবে একটু ভেবে দেখো যে, আমি সকালে স্বীয় নফসের সাথে যে চুক্তিতে আবদ্ধ হয়েছি, এটা তার পরিপন্থী নয় তো? কথা বলার আগে ভেবে দেখবে আমি যে কথা বলছি, তা আমার চুক্তির খেলাফ তো নয়? চিস্তা-ভাবনার পর যদি সেই কাজ বা কথাকে চুক্তির পরিপন্থী ও না সিন রাগ দ্বিতীয় কাজ, যাকে “মুরাকাবাহ" বলা 1. 21140) না ০91৬
— পৃষ্ঠা ৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।