বলেন না, যা অযৌক্তিক ও অসম্ভব। অবশ্য আমাদের মস্তিষ্ক ও ইন্দ্রিয় তথা মেধা ও অনুভূতি হয়ত সেটা অনুধাবন করতে অক্ষম। বরং এ সকল বিষয়ে এমন হওয়াটাই জরুরী। যদি নবী-রাসুলগণ শুধু এ সকল কথাই বলেন, যা আমরা চিন্তা নবী-রাসূলরূপে প্রেরিত হওয়ার প্রয়োজনই বা কি? ৫. আম্বিয়া আলাইহিমুস সালাম মৃত্যপরবর্তী জীবন, অর্থাৎ কবর জগত ও আখেরাত সম্পর্কে যা কিছু বলেছেন, তার মধ্যে একটি বিষয়ও এমন নেই যা অযৌক্তিক ও অসম্ভব। এ সকল বিষয়ের মধ্যে এমন বিষয় অবশ্যই আছে যা আমরা নিজস্ব চিন্তা-ভাবনা ও বুদ্ধি-বিবেক দ্বারা নিজে নিজে অনুধাবন করতে পারি না। এ দুনিয়ায় সে সকল বিষয়ের কোন নমুনা না থাকার কারণে এ দুনিয়ার অন্যান্য অনুভূত বিষয়ের ন্যায় সেগুলো বুঝতেও পারি না। ৬. ইলম হাসিল করার জন্য সাধারণ ও প্রাকৃতিকভাবে আমাদেরকে যে সকল মাধ্যম ও উপকরণ দান করা হয়েছে, যেমন চক্ষু, কর্ণ, নাসিকা ও বুদ্ধি-বিবেক, এগুলোর সব কণ্টর কার্ষপরিধি ও ক্ষমতা একান্তই সীমিত। আমরা এটাও দেখি যে, নব আবিস্কৃত যন্ত্রপাতির সাহায্যে এমন অনেক বিষয়ই আমরা জানতে পারি, যা পূর্বে কখনো কল্পনাও করা যায়নি। যেমন পানি বা রক্তে সৃষ্ট জীবাণু খালি চোখে যা দৃষ্টিগোচর হওয়া একেবারেই অসম্ভব, অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে আমরা তা দেখতে পাই। রেডিওর সাহায্যে হাজার হাজার মাইল দূরের শব্দও আমাদের কান শুনতে পারে। সাধারণ লোকেরা ইন্দ্রিয়প্রসৃত অভিজ্ঞতার আলোকে যা অনুধাবন করতে পারে, শিক্ষিত সক্ষম হন। ///-/511/0910113৯ 05014
— صفحة ٦ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.