Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Duniyar Opare(Almodina com)
/ ৮২
📝 লেখা 📖 পিডিএফ

দুনিয়ার ওপারে ৫৭. চিন্তা মমুরাকাবাহ) করার পর আল্লাহ পাকের নিকট এই বলে দুআ করবে যে, ইয়া আল্লাহ! আমি দুনিয়ার ব্যবসা-বাণিজ্য ও কাজ-কারবারের জন্য বের হচ্ছি, এমন কাজ যেন আমার দ্বারা না হয়, যা আমার জন্য আখেরাতে ধ্বংসের কারণ হয়। প্রতিদিন এভাবে চিন্তা মুরাকাবাহ) করবে। একবার যখন অন্তরে মৃত্যুর চিন্তা ও আখেরাতের ধ্যান বসে যাবে, তখন ইনশাআল্লাহ আত্মশুদ্ধির ফিকির হবে। আবু নুআম (েহ? )এর কাহিনী হযরত আবদুর রহমান ইবনে আবু নুআম (রহঃ) নামে একজন বিখ্যাত মুহাদ্দিছ ও বুযুর্গ ছিলেন। তীর সময়ে এক ব্যক্তির অন্তরে একথা জাগ্রত হলো যে, আমি বিভিন্ন মুহাদ্দিছ, ফকীহ, উলামায়ে কেরাম ও বুযুর্গানে দ্বীনের খেদমতে উপস্থিত হয়ে তাদেরকে প্রশ্ন করব যে, আপনি যদি কোনভাবে জানতে পারেন যে, আপনার জীবনের মাত্র একটি দিন বাকী আছে, আগামী কালই আপনার মৃত্যু হবে, তাহলে আপনি এই একটি দিন কিভাবে অতিবাহিত করবেন £ এবং এই একটি দিন কি কাজে ব্যয় করবেন? প্রশ্নের কারণ এই ছিল যে, এ সকল বড় বড় মুহাদ্দিছ, ফকীহ ও বুযুর্গানে দ্বীন এর উত্তরে হয়ত উত্তম আমলের কথা বলবেন এবং সর্বোত্তম কাজে এ দিনটি অতিবাহিত করবেন। আর এভাবে আমি সর্বোত্তম আমল সম্পর্কে অবগত হতে পারব এবং আমি ভবিষ্যৎ জীবনে সে সকল উত্তম আমল করব। এ লক্ষ্য নিয়ে এ ব্যক্তি এ প্রশ্ন অনেক বুঘুর্গের নিকট করেছেন। এ প্রশ্নের উত্তরে একেক জন একেক কথা বলেছেন। কিন্ত প্রশ্নকর্তা যখন হযরত আবদুর রহমান ইবনে আবু নুআম (রহঃ)এর নিকট এসে এ প্রশ্ন করলেন তখন তিনি উত্তরে বললেন, আমি প্রতিদিন যে কাজ করি এদিনও সে কাজই করব। কারণ, আমি প্রথম দিন থেকেই আমার রুটিন ও কর্মসূচী একথা লক্ষ্য করে ///./1-1401011/5.001এ

— পৃষ্ঠা ৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।