৫৬ দুনিয়ার ওপারে মৃত্যু ও আখেরাতের চিন্তা করার পদ্ধতি হাকীমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানবী (রহঃ) ইরশাদ করেন, প্রতিদিনের একটি নির্ধারিত সময়ে নির্জনে একাকী বসে একথা চিন্তা করবে যে, আমার শেষ সময় উপস্থিত। ফেরেশতা আমার জান কবয করার জন্য পৌছে গেছে. এবং সে আমার জান কবয করে নিয়েছে। আমার আত্মীয়-স্বজন আমার গোসল ও কাফন-দাফনের ব্যবস্থা করছে। শেষ পর্যন্ত তারা আমাকে গোসল দিয়ে কাফন পরিয়ে খাটে করে কবরস্থানে নিয়ে গেল। জানাযার নামায পড়ে আমাকে কবরে রেখে দিল। অতঃপর কবরকে মাটি দিয়ে বন্ধ করে দিল। আমার উপরে চলে গেল। এখন অন্ধকার কবরে আমি একা অবস্থান করছি। ইতিমধ্যে প্রশ্নোত্তরের জন্য ফেরেশতারা কবরে আগমন করলেন। তারা আমাকে প্রশ্ন করতে শুরু করলেন। অতঃপর আখেরাতের চিন্তা এভাবে করবে যে, আমাকে কবর থেকে পুনরায় উঠানো হলো। এখন হাশরের ময়দান কায়েম হচ্ছে। সকল মানুষ হাশরের ময়দানে একত্রিত হয়েছে। সেখানে মারাত্মক গরম। সকলের শরীর হতে ঘাম ঝরছে। সূর্য একেবারে নিকটে । সকলে মারাত্মক চিন্তিত। মানুষেরা আম্বিয়া আলাইহিমুস সালামের খেদমতে হাযির হয়ে নিবেদন করছেন যে, আল্লাহ পাকের নিকট দরখাস্ত করুন যাতে হিসাব-কিতাব শুরু করা হয়। অতঃপর এভাবে হিসাব-কিতাব, পুলসিরাত, বেহেশত ও দোযখের কথা চিন্তা করবে। প্রতিদিন ফজর পাঠ ও অন্যান্য যিকির আযকার থেকে ফারেগ হয়ে একটু চিন্তা করবে যে, এ ঘটনাগুলো আমার জীবনে ঘটবে, এ মমৃত্যর) সময় আমার জীবনে অবশ্যই আসবে । আর এটা আমার জানা নেই যে, এ সময় কখন এসে যাবে। এটাও আমার জানা নেই যে, আজই এসে যায় কিনা। এই ///-/511/09101135 05014
— পৃষ্ঠা ৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।