Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Duniyar Opare(Almodina com)
/ ৮২
📝 লেখা 📖 পিডিএফ

| দুনিয়ার ওপারে ৫৫ তাকে বোকা বলা হবে। কারণ, সে তার সমগ্র জীবন অহেতুক কাজে ব্যয় করল। যেখানে সর্বদা থাকতে হবে, সেখানের জন্য কোন প্রস্তৃতি গ্রহণ করল না। আমরা সবাই নির্বোধ চ্ান্গরাতার নর নুর নররারা রে যু কথা বলেছিলেন, গভীরভাবে চিন্তা করলে দেখা যাবে তা আমাদের সকলের ক্ষেত্রেই প্রযোজ্য । কারণ, দুনিয়ায় থাকা অবস্থায় আমাদের প্রত্যেককে সর্বদা এই চিন্তা আচ্ছন্ন করে রাখে যে, বাড়ী কোথায় বানাব, কিরপে বানাব, সেখানে আরাম-আয়েশের কি কি উপায়-উপকরণ থাকবে! আর দুনিয়ার জীবনে যদি কোথাও সফরে যেতে হয়, তাহলে বেশ কিছুদিন পূর্বেই সিট বুকিং দেওয়া হয় যাতে সময় মত সিট পেতে কোন অসুবিধা না হয়। যেখানে যাওয়া হবে কয়েকদিন পূর্বেই সেখানে সংবাদ দেওয়া হয়। হোটেলে সিট বুক করানো হয়। এ সকল কাজ সফরের পূর্বেই সম্পন্ন করা হয়। অথচ দুনিয়ার এ সফর খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য হয়ে থাকে। কিন্তু যেখানে সদা-সর্বদা থাকতে হবে, যে জীবনের কোন শেষ নেই, সে জগতের জন্য কোন চিন্তা নেই যে, সেখানের বাড়ী কিভাবে নির্মাণ করবো। সে জগতের জন্য সিট বুক কিভাবে করবো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে, বুদ্ধিমান এ ব্যক্তি, যে মৃত্যু পরবর্তী জীবনের প্রস্ততি গ্রহণ করে। যদি মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ না করে, তাহলে সে নিতান্তই বোকা । চাই সে যত বড় ধনী- ও সম্পদশালীই হোক না কেন। আখেরাতের জন্য প্রস্তুতির পথ এই যে, মৃত্যুর পূর্বেই মৃত্যু পরবর্তী জীবনের কথা অধিক পরিমাণে স্মরণ করবে এবং তার জন্য সার্বিক প্রস্ততি গ্রহণ করবে। ///-/511/0910113৯ 05014

— পৃষ্ঠা ৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।