দুনিয়ার ওপারে ৩. বিদায় নেওয়ার সময় হয়েছে। হযরত বাহলুল রেহঃ) জিজ্ঞেস করলেন, কতদিন পর ফিরে আসবেন? হারুনুর রশীদ বললেন, ভাই এটা আখেরাতের সফর। এ সফর থেকে কেউ ফিরে আসে না। হযরত বাহলুল (রহঃ) বললেন, তাহলে আপনি আর ফিরে আসবেন না! আচ্ছা এ সফরের আরাম ও অন্যান্য ব্যবস্থাপনার জন্য কতজন সৈন্য-সামন্ত আগে প্রেরণ করেছেন? বাদশাহ বললেন ঃ ভাই, তুমি আবার নির্বোধের মতো কথা বলছ। আখেরাতের সফরে কেউ সাথে যায় না। কোন বডিগার্ড, কোন সৈন্য, কোন লোক-লশকর সাথে নেওয়া যায় না। এ সফরে তো মানুষকে একাই যেতে হয়। হযরত বাহলুল (রহঃ) বললেন, এত দীর্ঘ সফর, তারপর সেখান থেকে আর ফিরেও আসবেন না, তা সত্বেও আপনি কোন সৈন্য-সামন্ত পূর্বে পাঠালেন না। অথচ এর আগে আপনি করার জন্য আপনার পূর্বে বিরাট সৈন্যবাহিনী ও আসবাবপত্র প্রেরণ করা হত। এ সফরে কেন সেগুলো পাঠাচ্ছেন না? বাদশাহ বললেন, না ভাই, এ সফরই এমন যে, এ সফরে সৈন্য-সামন্ত ও লোক-লশকর প্রেরণ করা যায় না। হযরত বাহলুল (রহঃ) বললেন, জনাব বাদশাহ ! অনেক দিন থেকে আপনার একটি আমানত আমার নিকট পড়ে আছে। আর তাহলো একটি লাঠি। আপনি সেই লাঠিটি আমাকে একথা বলে দিয়েছিলেন যে, যদি দুনিয়াতে তোমার চেয়ে বোকা কাউকে পাও তাহলে এটা আমার পক্ষ থেকে তাকে হাদীয়া স্বরূপ দিয়ে দিও। আমি অনেক খুঁজেছি কিন্তু আমি আমার চেয়ে বোকা একমাত্র আপনাকে ছাড়া অন্য কাউকে পাইনি। আর এটা এজন্য যে, আমি দেখেছি আপনার ছোট থেকে ছোট সফর সামান্য সময়ের জন্য হলেও প্রায় মাসখানেক পূর্ব থেকে তার প্রস্তুতি চলত। পানাহারের জিনিসপত্র, তীবু, লোক_লশকর, বডিগার্ড সবকিছুই আপনার সফরের পূর্বে পাঠানো হত। আর এখন এত দীর্ঘ সফর এবং এমন সফর যেখান থেকে আর ফেরাও হবে না, তার কোন প্রস্ততি নেই। /./1 101113/5.001
— পৃষ্ঠা ৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।