Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Duniyar Opare(Almodina com)
/ ৮২
📝 লেখা 📖 পিডিএফ

৫২ দুনিয়ার ওপারে হযরত বাহলুল রহঃ )এর নসীহতমূলক ঘটনা রা রা আত্মহারা মোযজুব) প্রকৃতির একজন বুযুর্গ ছিলেন। হারুনুর রশীদ এই বুযুর্গের সঙ্গে প্রায়ই হাস্য-কৌতুক করতেন। ইনি যদিও আত্মহারা প্রকৃতির ছিলেন কিন্তু কথাবার্তা অত্যন্ত গভীর জ্ঞানসম্পন্ন বলতেন। খলীফা হারুনুর রশীদ প্রহ্রীদের বলে রেখেছিলেন, এই বুযুর্গ যখন বাধা দিবে না। কাজেই যখনই তার ইচ্ছে হত নির্বিঘ্নে দরবারে চলে যেতেন। একদিন হযরত বাহলুল রেহঃ) যখন খলীফার দরবারে পৌছলেন তখন তাঁর হাতে একটি লাঠি দেখতে পেলেন। খলীফা হারুনুর রশীদ হযরত বাহলুল রেহঃ)কে কিছুটা হাস্যচ্ছলে বললেন £ বাহলুল সাহেব! আপনার নিকট আমার একটি অনুরোধ । তিনি বললেন, কি সেই অনুরোধ? হারুনুর রশীদ বললেন, আমি এই লাঠি আমানতরূপে আপনাকে দিচ্ছি। আপনি যদি আপনার চেয়ে নির্বোধ কাউকে দুনিয়াতে খুজে পান, তাহলে এটা আমার পক্ষ থেকে তাকে হাদীয়া স্বরূপ দিয়ে দিবেন। হযরত বাহলুল (রহঃ) ঠিক আছে বলে সে লাঠি রেখে দিলেন। খলীফা হারুনুর রশীদ কৌতুক করে এ কথা বলতে চেয়েছিলেন যে, দুনিয়াতে আপনিই সবচেয়ে নির্বোধ। আপনার চেয়ে বোকা আর কেউ নেই। হযরত বাহলুল (রহঃ) সেই লাঠি নিয়ে চলে গেলেন। এ ঘটনার কয়েক বছর পর হযরত বাহলুল (রহঃ) একদা জানতে পারলেন যে, খলীফা হারুনুর রশীদ মারাত্মক অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন। অনেক চিকিৎসা করা হচ্ছে কিন্তু কোন উপকার হচ্ছে না। তাই তিনি বাদশাহর সাথে সাক্ষাৎ করতে গেলেন। তিনি জিজ্ঞেস করলেন £ আমীরুল মুমিনীন ! কেমন আছেন? হারুনুর রশীদ বললেন, আর কেমন আছি! সামনে সফর করতে হবে! হযরত বাহলুল (রহঃ) প্রশ্ন করলেন, কোথাকার সফর? বাদশাহ বললেন, আখেরাতের সফর। দুনিয়া থেকে ///-/511/09101135 05014

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।