দুনিয়ার ওপারে ১ অর্থাৎ সং ও নেক কাজ করার অবকাশ ও সময় পেয়েও মানুষ সৎ ও নেক কাজকে এ কথা চিন্তা করে ফেলে রাখে যে, এখনো সময় যথেষ্ট আছে। এ কাজ পরে করে নিবো। এখন তো মাত্র যৌবন কাল। মানুষ যৌবন কালে পাহাড়কেও হটিয়ে দিতে পারে। কঠিন থেকে কঠিন কাজ ইবাদতও করতে পারে। অনেক পরিশ্রম ও সাধনাও করতে পারে। ভাণ্ডার গড়ে তুলতে পারে। কিন্তু মন-মস্তিষ্কে এ কথা চেপে বসে থাকে যে, আমিতো এখনো যুবক। এখন একটু জীবনের স্বাদ উপভোগ করে নিই। ইবাদাত-বন্দেগী করার এবং নেক কাজ করার জীবনে এখনো ঢের সময় আছে, এ সকল .কাজ পরে করব। এভাবে সে নেক কাজকে টালতে থাকে। এমনকি এভাবে একদিন তার অজান্তেই যৌবনে ধস নেমে আসে, শরীর খারাপ হয়ে যায়। দুর্বলতা চেপে বসে। ফলশ্রুতিতে যৌবন চলে যাওয়ার পর ইবাদত_বন্দেশী ও নেক কাজ করার ইচ্ছে থাকলেও শক্তি-সামর্থ না থাকার কারণে পেরে উঠে না। অথবা অবকাশ মিলে না। কারণ তখন ব্যস্ততা এত বেশী হয়ে যায় যে, ইবাদত-বন্দেগী করার মত ফুরসত মিলে না। এ সকল বিষয় এজন্য সামনে আসে যে, মানুষ মৃত্যু সম্পর্কে নিশ্চিন্ত উদাসীন থাকে। মৃত্যুর কথা খেয়ালই করে না। যদি প্রতিদিন সকাল-সন্ধ্যায় মৃত্যুকে এভাবে স্মরণ করত যে, একদিন আমাকে মৃত্যুবরণ করতে হবে এবং মৃত্যুর পূর্বে আমাকে এ কাজ করতে হবে। এ ধরনের চিন্তা মানুষকে গোনাহ থেকে বাঁচিয়ে রাখে এবং সৎপথে পরিচালিত করে। এজন্যই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করতে বলেছেন। ///-/511/0910113৯ 05014
— পৃষ্ঠা ৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।