| দুনিয়ার ওপারে ৪৯ যায় তাহলে সেখানে (কবরে) পৌছে তার কি অবস্থা হবে তা আল্লাহ পাকই ভাল জানেন। এমন যেন না হয় যে, কবরে পৌছে আল্লাহ পাকের ক্রোধ ও আযাবের সম্মুখীন হতে হয়। এজন্য উপদেশ দেওয়া হচ্ছে যে, প্রকৃত মউত আসার পূর্বেই তোমরা মউতের জন্য প্রস্ততি গ্রহণ কর। কিভাবে মৃত্যুর প্রস্ততি গ্রহণ করবে? হিসাব নেওয়ার পূর্বে নিজে নিজের হিসাব নেওয়ার কি অর্থ? উলামায়ে কেরাম এ কথার দুটি অর্থ করেছেন। একটি অর্থ এই যে, প্রকৃত মউত আসার পূর্বে তুমি স্বীয় প্রবৃত্তির এ সকল চাহিদা খোহেশাতে নফস) যা আল্লাহ পাকের হুকুমের পরিপন্থী, সেগুলোকে এবং আল্লাহ পাকের অবাধ্যতা ও পাপের যে আগ্রহ তোমাদের অন্তরে জাগ্রত হয়, সেগুলো চূর্ণ-বিচূর্ণ করে সমূলে বিনাশ করে দাও। আমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে উলামায়ে কেরাম মউত আসার পূর্বে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার অপর একটি অর্থ এই করেছেন যে, মউতের পূর্বে নিজের মৃত্যুর ধ্যান করো। অর্থাৎ মাঝে মাঝে এই চিন্তা করবে যে, একদিন না একদিন আমাকে এ দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এ দুনিয়া থেকে বিদায়ের সময় টাকা-কড়ি, সন্তান-সন্ততি কিছুই আমার সঙ্গে যাবে না, আমাকে শূন্য হাতে যেতে হবে। বাংলো-প্রাসাদ, বন্ধু-বান্ধব কিছুই সাথে যাবে না। সবকিছু ছেড়ে খালি হাতে একাই যেতে হবে। এ বিষয়টি একটু গভীরভাবে চিন্তা কর। | আসলে আমাদের দ্বারা এ দুনিয়াতে যত অন্যায়_-অত্যাচার অপরাধ ও গোনাহ হয়ে থাকে তার সবচেয়ে বড় কারণ এটাই যে, মানুষ তার মৃত্যুকে ভুলে যায়। যতক্ষণ পর্যন্ত মানুষের শরীর সুস্থ ও সবল থাকে . এবং হাত-পা সচল থাকে ততক্ষণ পর্যন্ত মানুষ ভাবতে থাকে_ ////./১1_1401011/,.00এ
— পৃষ্ঠা ৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।