Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Duniyar Opare(Almodina com)
/ ৮২
📝 লেখা 📖 পিডিএফ

৪৮ দুনিয়ার ওপারে অপর হাদীছে হযরত উমর রোযিঃ) বলেন £ তোমাদের হিসাব হও। কিয়ামতের দিন এ ব্যক্তির হিসাব সহজ হবে, যে দুনিয়াতে নিজের হিসাব নিয়েছে। (তিরমিধী ২/৭২ প) মৃত্যু একটি অপরিহার্য বিষয় মউত অবশ্যই আসবে। এতে কোন সন্দেহ নেই। মৃত্যু অনিবার্য হওয়ার ব্যাপারে আজ পর্যস্ত কেউ দ্বিমত পোষণ করেনি। মউতের আগমনের কথাও কেউ অস্বীকার করেনি। নাস্তিকেরা নোউযুবিল্লাহ) আল্লাহকে অস্বীকার করে বলেছে, আমরা আল্লাহকে মানি না। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করেছে। কিন্তু তারাও মউতকে অস্বীকার করতে পারেনি। প্রতিটি লোক একথা স্বীকার করে যে, যারাই এ দুনিয়ায় আগমন করেছে তাদের সকলকেই একদিন না একদিন মৃত্যুমুখে পতিত হতে হবে। এ ব্যাপারেও দুনিয়ার সকল মানুষ একমত যে, মউতের জন্য কোন বয়স নির্দিষ্ট নেই। হতে পারে__এখনই মৃত্যু সংঘটিত হবে, অথবা এক মিনিট পরে সংঘটিত হবে, এখন থেকে এক ঘন্টা পরেও মউত আসতে পারে, একদিন পরেও মৃত্য হতে পারে, এক মাস কিংবা এক বছর পরেও মউত আসতে পারে। এ ব্যাপারে কিছুই জানা নেই। বর্তমানে বিজ্ঞানের গবেষণা উন্নতির চরম পর্যায়ে পৌছে গেছে। কিন্তু তা সত্ত্বেও বিজ্ঞান একথা উদঘাটন করতে সম্পূর্ণ অক্ষম যে, কে কখন মারা যাবে। মৃত পূর্বে মৃত্ুর প্রস্তুতি গ্রহণের অর্থ উপরোক্ত আলোচনার দ্বারা বুঝা গেল যে, মউত অবশ্যই আসবে। এবং এ কথাও অনিবার্য যে, মউতের জন্য কোনো নির্দিষ্ট বয়স নেই সুতরাং কোন মানুষ যদি গাফেল-অসতর্ক অবস্থায় দুনিয়া থেকে চলে : ///-/511/0910113৯ 05014

— পৃষ্ঠা ৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।