দুনিয়ার ওপারে ..৪€ তখন যদি কোন মানুষের বোধশক্তি স্বীয় রুহের সাথে সফরে শরীক হয়. এবং এই জাগতিক জীবনের ওপারে অপর জগতের তথা আখেরাতের) কোন ঝলক অবলোকন করে নেয়, তাহলে এটা অসম্ভব কিছু নয়। ইতিহাসে এ ধরনের ঘটনার প্রমাণ পাওয়া যায় যে, এ অবস্থায় এ ধরনের লোকেরা উধ্বজগতের কতিপয় দৃশ্য অবলোকন করেছে। তবে এ ব্যাপারে কয়েকটি বিষয় মনে রাখতে হবে ১. উল্লেখিত ব্যক্তি এবং অন্যান্য যারা এ সকল দৃশ্য দেখেছে, তারা কেউই তখনো মৃত্যুবরণ করেনি। কাজেই তাঁরা যা কিছু দেখেছে তা অপর জগতের ঝলক তো হতে পারে, কিন্তু মৃত্যু পরবর্তী জীবনে অনুষ্ঠেয় ঘটনাবলী নয়। ২. যে অবস্থায় তারা এ সকল দৃশ্য দেখেছে, সেটা ইহজীবনের একটি অবস্থা। কারণ, মস্তিষ্কের গোপন কোষে তখনও জীবন স্পন্দন অবশিষ্ট ছিল। সুতরাং এ দৃশ্যাবলী ম্তিজ্কপ্রসূত হওয়াটাও বিচিত্র নয়। (উত্তরের এ অংশ “দুনিয়ার ওপারে" নামক প্রবন্ধ থেকে নেওয়া ।) উত্তর সঠিক হয়েছে _... উত্তরদাতা_ মুফতী £ দারুল উলুম করাটা দারুল ইফতা (ফতোয়া বিভাগ) তারিখ £ ২৪/৫/১৪১৯ হিঃ দারুল উলুম করাটী তারিখ £ ২৪/৫/১৪১৯ হিঃ ///-/511/0910113 05014
— পৃষ্ঠা ৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।