Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Duniyar Opare(Almodina com)
/ ৮২
📝 লেখা 📖 পিডিএফ

00715119 ছ ৪81 __ দুনিয়ার ওপারে . অস্ত্রোপচার করা হয় তাহলে সে তার ব্যথা অনুভব করে না। বেহুশীর এ অবস্থাকে কাজে লাগিয়ে এ সময় বড় বড় অপারেশন করা হয়। বেহুশ অবস্থায় মানুষের শরীর থেকে জীবনের অধিকাংশ লক্ষণ ও বৈশিষ্ট্য গায়েব হয়ে যায়। অবশ্য হৃদস্পন্দন ও শ্বাস-প্রশ্বাস অবশিষ্ট থাকে। ফলে তার জীবন্ত থাকার প্রমাণ পাওয়া যায়। বেহুশ অবস্থার চেয়েও আরো একটি দুর্বলতম অবস্থা মারাত্মক অসুস্থতার দরুন কোন কোন লোকের মধ্যে ঘটে থাকে, যাকে প্রচলিত আরবী ভাষায় *:$., (তথা অসাড়__বাহ্যজ্ঞানহীন) অবস্থা বলে আখ্যায়িত করা হয়। এ অবস্থায় আক্রান্ত ব্যক্তির মধ্যে জীবনের সকল বাহ্যিক লক্ষণাদি শেষ হয়ে যায়। এ সময় কেবলমাত্র সাধারণ মানুষই হয় না, হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়। শ্বাস-প্রশ্বাস থেমে যায়। রক্তচাপ গায়েব হয়ে যায়। শরীরের উঞ্ণতাও প্রায় শেষ হয়ে যায়। কিন্তু মস্তিস্কের কোন গোপন কোষে জীবন স্পন্দন অবশিষ্ট থাকে। এটাই সেই মুমূর্ষু অবস্থা, যখন ডাক্তাররা সর্বশেষ প্রচেষ্টা হিসেবে শ্বাস-প্রশ্বাস বা হৃদস্পন্দন বহাল করার জন্য কিছু কিছু কৃত্রিম উপায় প্রয়োগ করে থাকেন। কোন কোন রোগী এই ব্যবস্থা প্রয়োগের পর স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। তার স্বাভাবিক জীবনে ফিরে আসার ফলে এ কথা স্পষ্ট হয়ে যায় যে, সে তখন মৃত্যুবরণ করেনি এবং তার রূহ দেহ থেকে সম্পূর্ণরূপে পৃথক হয়ে যায়নি। এটাই জীবনের সবচেয়ে দুর্বলতম অবস্থা । এ অবস্থায় মানুষের রূহের সম্পর্ক দেহের সাথে খুবই সামান্য অবশিষ্ট থাকে। অতঃপর রূহের সম্পর্ক দেহের সাথে যতই দুর্বল হতে থাকে, রূহ দেহের বন্ধন থেকে ততই মুক্ত হতে থাকে। ঘুমন্ত অবস্থায় এই আযাদী কম হয়। পক্ষান্তরে বেহুশ অবস্থায় এর চেয়ে বেশী এবং ০5 (তথা অসাড়__বাহ্যজ্ঞানহীন) অবস্থায় এর চেয়েও বেশী দুর্বল হয়ে যায়। কাজেই 4০. র এ অবস্থায় যখন রূহের সম্পর্ক দেহের সাথে সামান্যই অবশিষ্ট থাকে এবং রূহ দেহের বন্ধন থেকে অনেকাংশে মুক্ত হয়ে যায় -51-14919118-0০05

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।