একটি প্রশ্ন ও তার উত্তর পাকিস্তানের বিখ্যাত দৈনিক পত্রিকা “দৈনিক জঙ্গ' ২৮ জানুয়ারী ১৯৯৮ ইং সংখ্যায় “ভুলে যাওয়ার মত নয়” শিরোনামে ডাক্তার সাইয়্যেদ আমজাদ আলী সাহেব নিজের একটি বিস্ময়কর অভিজ্ঞতার কাহিনী লিখেছেন। তাঁর লিখিত কাহিনীর সারাংশ এই-_ ১৯৮৪ সনের মার্চের ২৩ তারিখে তিনি মারাত্মক হৃদরোগে আক্রান্ত হন। তিনি বলেন যে, এক পর্যায়ে আমার হৃদযন্ত্রের ক্রিয়া বৃন্ধ হয়ে যায়। আমি প্রায় বিশ মিনিট মৃত অবস্থায় কাটাই। এ সময় আমান্ক মৃত বলে ঘোষণা করা হয়। আমি মৃত্যর পূর্বক্ষণে নূরের তৈরী এক ব্যক্তিকে আমার নিকট আসতে দেখি। তার শরীরকে স্পর্শ করার সাথে সাথেই মাথার দিক দিয়ে বের হয়ে যায়। ফলে আমি সম্পূর্ণরূপে আলোর ন্যায় অতি হালকা বস্ততে পরিণত হই। আমি এ নূরানী ব্যক্তির সংসর্গে প্রশাস্ত ছিলাম। আমি হাসপাতালের সকল ওয়ার্ড বিশেষ করে অতি মুমূষণ রোগীদের ওয়ার্ড পর্যবেক্ষণ করে এক কোণে দীঁড়িয়ে গেলাম। এ সকল ঘটনা মুহূর্তের মধ্যে ঘটে গেল। আমি এ নূরানী ব্যক্তির সঙ্গে আমার শরীরের কাছে দাঁড়িয়ে দেখতে লাগলাম যে, আমার শরীরের সাথে কি আচরণ করা হচ্ছে। আমার ডান পাশে হঠাৎ সুড়ঙ্গের আকৃতিতে ক্ষণিকের মধ্যেই লাল রংয়ের আলোর বৃত্ত গড়ে উঠল। আমি প্রশাস্ত চিত্তে সুড়ঙ্গের এ আলোকবর্তিকা থেকে আনন্দ উপভোগ করতে লাগলাম। আমার মনে হলো, আমি যেন ভিন্ন জগতের বাসিন্দা। আমার শরীরের উপর যে সকল ডাক্তারী পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে তার সাথে আমার যেন কোন সম্পর্ক নেই। হাসপাতালের বিভিন্ন অংশ থেকে শক্তির তর : উপরের দিকে উঠে যাচ্ছে। আমাকে বলা হলো, এগুলো লোকদের দু'আ। কিন্ত যখন আমি আধ্যাত্মিকভাবে এ সংবাদ পেলাম যে, আমাকে ফিরে ///-/511/0910113৯ 0014
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।