৪০ দুনিয়ার ওপারে : বর্ণনাকৃত এ অংশটুকু কুরআন ও হাদীছ দ্বারা সন্দেহাতীতভাবে প্রমাণিত যে, মানুষের জীবন শুধু এই দুনিয়ার জীবনেই সীমিত নয় বরং দুনিয়ার ওপারে আরো একটি জগত আছে। আমরা আমাদের বৈষয়িক ও স্থূল জীবনের খাঁচায় আবদ্ধ থেকে সে. জগতের অবস্থাসমূহ যথাযথভাবে অনুধাবন করতে পারব না। সে জগতে যে সকল ঘটনা ঘটবে, তা আমাদের ইহকালের জীবনে ব্যবহৃত স্থান, কাল ও পাত্রের প্রচলিত নিয়মাবলীর অনেক অনেক উধের্ব। আমরা আমাদের দুনিয়ার জীবনে এটা কল্পনাও করতে পারি না, যে কাজের জন্য বছরের পর বছরের প্রয়োজন হয়, সে কাজ মুহূর্তের মধ্যে কিভাবে সম্পন্ন হতে পারে। কিন্তু পরকালে যে সব ঘটনা ঘটবে, তা সময়ের বন্ধনমুক্ত। পবিত্র কুরআনে আল্লাহ পাক ইরশাদ করেন__ (54 091 5১০) 204৩৫ 6225 ও এ 5 ৫91 0 অর্থাৎ আপনার পালনকর্তার নিকট একদিন তোমাদের গণনার এক হাজার বছরের সমান। (সুরা হজ্জ, আয়াত ৪৭) সেই জগৎ কেমন? তার চাহিদাই বা কি? সেই জগতে পৌছার জন্য কি ধরনের প্রস্তুতির প্রয়োজন? এ সকল বিষয় জানানোর জন্যই যুগে যুগে নবী-রাসূল আলাইহিমুস সালাম) দুনিয়াতে এসেছেন। কারণ, সে জগতের বিষয়াবলী আমরা শুধুমাত্র আমাদের ইন্দ্রিয় ও বুদ্ধি দিয়ে জানতে পারি না। সর্বশেষ যুগে আমাদেরকে এ সকল বিষয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম “ইসলামী শরীঅত”-এর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। কাজেই যে ব্যক্তি মৃত্যুর পরবর্তী জীবনের জন্য যথাযথভাবে প্রস্ততি নিতে চায়, সে যেন “ইসলামী শরী'অত" সম্পর্কে জ্ঞান অর্জন করে। ফলে তার সামনে পারলৌকিক জগতের হাকীকত স্পষ্ট হয়ে যাবে এবং সেখানে পৌছার সঠিক পথ ও পন্থা সে অর্জন করতে পারবে 8 ./11401011/.001
— পৃষ্ঠা ৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।