Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Duniyar Opare(Almodina com)
/ ৮২
📝 লেখা 📖 পিডিএফ

46০ তথা অসাড়-__বাহ্যজ্ঞানহীন) অবস্থা বলা হয়। এ অবস্থায় মানুষের জীবনের বাহ্যিক সকল লক্ষণ লোপ পায়, এ সময় সাধারণ মানুষ এমনকি বিজ্ঞ ডাক্তার পর্যন্তও এ ব্যক্তির দেহে জীবনের সামান্য লক্ষণও দেখতে পায় না। হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়, শ্বাস-প্রশ্বাস বন্ধ থাকে, রক্তচাপ ব্রোডপ্রেসার) গায়েব হয়ে যায়, এমনকি শরীরের উঞ্ণতাও প্রায় শেষ হয়ে যায়। এতদসত্বেও মস্তিন্কের কোন এক গোপন কোষে জীবন স্পন্দন বাকি থাকে। এটাই সেই মুমূর্ষু অবস্থা, যে অবস্থায় ডাক্তাররা শেষ প্রচেষ্টা হিসেবে শ্বাস-প্রশ্বাস ও হৃৎস্পন্দন বহাল রাখার জন্য কিছু কৃত্রিম পদ্ধতি ব্যবহার করে থাকেন। কোন কোন লোকের ক্ষেত্রে এ সকল পদ্ধতি ফলদায়ক হয়। ফলে সেই মুমূর্ষু ব্যক্তিও সুস্থ হয়ে স্বাভাবিক জীবন যাপম করতে সক্ষম হয়। তার সুস্থ হওয়ার পরই এ কথা বুঝা যায় যে, সে তখন মৃত্যবরণ করেনি এবং তার বরূহও শরীর থেকে সম্পূর্ণরূপে পৃথক হয়নি। এ অবস্থাটা জীবনের সর্বাধিক দুর্বলতম অবস্থা । এ সময় মানুষের রূহের সম্পর্ক দেহের সাথে খুবই দুর্বল থাকে। আর রূহের সম্পর্ক দেহের সাথে যত বেশী দুর্বল হয়, রূহ দেহের বন্ধন থেকে তত বেশী স্বাধীন হয়। সুতরাং ঘুমন্ত অবস্থায় এই স্বাধীনতা কম হয়, তুলনামূলকভাবে বেন্ুশ অবস্থায় এর চেয়ে বেশী হয় এব 4. তথা অসাড় ও বাহ্যজ্ঞানহীন অবস্থায় আরো বেশী স্বাধীন হয়। কাজেই *-5০ তথা অসাড় ও বাহ্যজ্ঞানহীন অবস্থায় যখন রূহের সম্পর্ক দেহের সাথে খুবই দুর্বল হয়ে পড়ে, তখন রূহ দেহের বন্ধন থেকে অনেকাংশে মুক্ত হয়ে যায়। সে সময় যদি কোন ব্যক্তির বোধশক্তি তার রূহের সফরে শরীক হয় এবং সে জাগতিক জীবনের ওপারে অবস্থিত অপর জগতের কিছু ঝলক দেখে নেয় তাহলে এটা অযৌক্তিক কিছু নয়। ইতিহাসেও এ ধরনের ঘটনার প্রমাণ পাওয়া যায়। এ অবস্থায় এ ধরনের লোকেরা উর্ধ্ব জগতের কিছু দৃশ্য অবলোকন করে থাকে। ইতিপূর্বে আমি ডঃ মোদীর উদ্ধৃতি দিয়ে যে সকল লোকের বক্তব্য পেশ করেছি, যদি তাদের সম্পর্কে. এ কথা মেনে নেওয়া হয় যে, তাদের বক্তব্য মিথ্যা ও প্রতারণামূলক নয়, ///-/511/09101135 05014

— পৃষ্ঠা ৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।