Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Duniyar Opare(Almodina com)
/ ৮২
📝 লেখা 📖 পিডিএফ

রি র্ ওপারে 7 ৩৭ বেশী স্পষ্ট ও প্রদীপ্ত হবে। আর এ সম্পর্ক যত বেশী দুর্বল হতে থাকবে, জীবনের লক্ষণ ততবেশী নিম্প্রভ হতে থাকবে। জাগ্রত অবস্থায় দেহ ও রূহের এ সম্পর্ক অত্যন্ত মজবুত থাকে, যার দরুন এ সময় জীবন স্পন্দন তার সকল লক্ষণ ও বেশিষ্ট্যসহ পূর্ণমাত্রায় বিদ্যমান থাকে। জাগ্রত অবস্থায় মানুষের সকল ইন্দ্রিয় কাজ করতে থাকে। সকল অঙ্গ-প্রত্যঙ্গ নিজ নিজ দায়িত্ব পালনের জন্য সতর্ক ও প্রস্তুত থাকে। এ সময় মানুষ তার কার্যক্ষমতাকে পরিপূর্ণভাবে ব্যবহার করতে পারে এবং তার চিন্তা-চেতনায় কোন বাধা থাকে না। কিন্ত ঘুমের সময় দেহ ও রূহের এ সম্পর্ক কিছুটা দুর্বল হয়ে যায়, যার দরুন ঘুমস্ত অবস্থায় মানুষের মধ্যে জীবনের সকল লক্ষণ প্রকাশিত হয় না। ঘুমত্ত অবস্থায় মানুষ তার পারিপার্রিক অবস্থা সম্পর্কে বেখবর থাকে এবং স্বেচ্ছায় স্বীয় অঙ্গ-প্রত্যঙ্গ ব্যবহার করতে পারে না। সে সময় সে যথাযথভাবে চিন্তা-ভাবনা করার মত অবস্থায়ও থাকে না। তথাপি ঘুমন্ত অবস্থায়ও মানুষের দেহের সাথে রূহের সম্পর্ক এই পরিমাণ মজবুত থাকে যে, তার শরীরে কোন কিছু ঘটলে সে তা অনুভব করতে পারে। কাজেই ঘুমের মধ্যেও যদি তার শরীরে কেউ সুই ঢুকিয়ে দেয়, তাহলে সে তার ব্যথা অনুভব করে জাগ্রত হয়ে যায়। ঘুমের চেয়ে আরো দুর্বল অবস্থা হলো সংজ্ঞাহীন (বেহুশ) অবস্থা। এই অচেতন অবস্থায় দেহের সাথে রূহের সম্পর্ক ঘুমন্ত অবস্থার চেয়েও দুর্বল হয়ে যায়। এ কারণেই পরিপূর্ণ অচেতন অবস্থায় যদি মানুষের দেহে অস্ত্রোপাচারও করা হয় তবুও সে ব্যথা অনুভব করে না। এ অচেতন অবস্থাকে কাজে লাগিয়ে (প্রয়োজনে) বড় বড় অপারেশনও করা হয়। বেহুশ অবস্থায় মানুষের দেহ থেকে জীবনের অধিকাংশ লক্ষণ ও বৈশিষ্ট্য গায়েব হয়ে যায়। অবশ্য হৃদস্পন্দন ও শ্বাস-প্রশ্বাস চলতে থাকে।, এতে তার জীবন্ত থাকার প্রমাণ পাওয়া যায়। | সময় কোন কোন লোকের ক্ষেত্রে দেখা যায়; যাকে সাধারণ আরবীতে ///-/511/0910113৯ 05014

— পৃষ্ঠা ৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।