Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Duniyar Opare(Almodina com)
/ ৮২
📝 লেখা 📖 পিডিএফ

দুনিয়ার ওপারে পর্ব-৩ . বিগত দু” সংখ্যায় আমি এ সকল লোকের বর্ণনার সারাংশ পেশ করেছি যারা মৃত্যর দুয়ারে পৌছে ফিরে এসেছে। তাদের বক্তব্যের সংক্ষিপ্তসার এ ছিল যে, তারা নিজদেরকে নিজ দেহ থেকে বিচ্ছিন্ন হতে দেখেছে, একটি অন্ধকার সুড়ঙ্গ অতিক্রম করেছে, একটি নূরানী মাখলুকের অস্তিত্ব অনুভব (প্রত্যক্ষ) করেছে। পরবতীতে সেই নূরানী মাখলুক তাদের সামনে তাদের বিগত জীবনের পূর্ণ বিবরণ নেকশা) পেশ করেছিল। | এ কথা স্পষ্ট যে এ সকল লোক মৃত্যবরণ করেনি। কারণ, যদি তারা মৃত্যবরণ করে থাকত তাহলে পুনরায় দুনিয়ায় ফিরে আসতে পারত না। স্বয়ং ডাঃ মোদিও (যিনি এ সকল লোকের বর্ণনা লিপিবদ্ধ করেছেন) এ কথা বলেছেন যে, তারা মৃত্য দেখেনি। অবশ্য মৃত্যর কাছাকাছি পৌছে কিছু আশ্চর্য ও অভিনব দৃশ্য প্রত্যক্ষ করেছে। সুতরাং এ সকল অবস্থা বর্ণনা করার জন্য তারা যে পরিভাষা ব্যবহার করেছে, তা হচ্ছে, (59.- [02100 ঢ:5002121906) তথা মৃত্যুর দুয়ারের অভিজ্ঞতা”) সংক্ষেপে যাকে [0.7 বলা হয়। এই পরিভাষাই পরবর্তী লেখকরা ব্যবহার করেছেন। কাজেই যদি এ সকল লোকের বর্ণনা সত্যি বলে মেনে নেওয়া হয় (ডাঃ মোদীর চূড়ান্ত মতও এটাই যে, এত অধিক সংখ্যক লোককে একই সাথে একই বক্তব্যে মিথ্যাবাদী সাব্যস্ত করা সহজ নয়) তাহলেও একথা বলা যায় না যে, তারা মৃত্যুর পরবর্তী ঘটনাবলী প্রত্যক্ষ করেছে। অবশ্য এ কথা বলা যায় যে, তারা নিজকে হারানো অবস্থায় এ জগতের [মৃত্যু পরবর্তী জীবনের) কিছু ঝলক দেখেছে, যে জগতের সীমান্ত বা দরজা 'হলো মৃত্যু। : ///-/511/0910113৯ 05014

— পৃষ্ঠা ৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।