৩২ দুনিয়ার ওপারে এ সকল জিনিসের হাকীকত বা তাৎপর্য কি? 0. এ সকল পর্যবেক্ষণ ও অভিজ্ঞতার আসল হাঁকীকত কি? (এর উত্তরে বিভিন্নজন বিভিন্ন কথা বলেছেন।) কেউ কেউ মনে করেন, পাশ্চাত্যের লোকদের মধ্যে গোপন রহস্যভেদ ও আবিষ্কারের আগ্রহ পাগলামী ও নেশার (০৮৪56) পর্যায়ে পৌছে যাচ্ছে, এ সকল বই €ও তার বিষয়বস্ত) সেই পাগলামীরই বহিঃপ্রকাশ। যদিও এ সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না, কিন্ত ১৯৭৫ সনের ডাঃ মোদীর বই [4 ০ [7 প্রকাশিত হওয়ার পর থেকে (আজ পর্যন্ত) যেভাবে বুদ্ধিজীবি ও) দায়িত্বশীল লোকেরা এ সকল ঘটনা ও বক্তব্যের খোঁজ-খবর নিচ্ছেন এবং এ বিষয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন, এদিক লক্ষ্য করে এটা (একেবারে ভিত্তিহীন ও রহস্যপ্রিয় লোকদের) কল্পিত বিষয় হওয়ার দিকটা একেবারে অসম্ভব মনে হচ্ছে। ডাঃ মোদী এ বিষয়েও ব্যাপকভাবে আলোচনা করেছেন যে, তিনি যাদের সাক্ষাতকার নিয়েছেন, তারা ভিত্তিহীন গল্পকার তো নয়? তিনি দীর্ঘ আলোচনা-পর্যালোচনার পর এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে, এত অধিক সংখ্যক লোক যারা বিভিন্ন এলাকার অধিবাসী, বিভিন্ন শ্রেণী বেয়স) ও পেশার সাথে সম্পৃক্ত, তাদের সকলের পক্ষে এক ও অভিন্ন পের্যবেক্ষণ ও অভিজ্ঞতার) কথা বানিয়ে বলা সম্ভব নয় এবং এ সন্দেহ যুক্তিযুক্তও নয়। কোন কোন ডাক্তার এই অভিমত ব্যক্ত করেছেন যে, কোন কোন মাদক ও ওষুধ জাতীয় দ্রব্যের ব্যবহারে এমন অবস্থা সৃষ্টি হয় যে, মানুষ নিজে নিজেকে পরিবেশ ও প্রতিবেশ থেকে মুক্ত মনে করে। কোন কোন সময় তার মস্তিজ্ক ভিত্তিহীন কল্পনাকে দৃশ্যাবলীর রাপ দিয়ে থাকে। এ অবস্থায় সে কিছু কল্পিত ও ভীত্তিহীন দৃশ্যাবলী দেখতে থাকে। হতে পারে এ সকল ব্যক্তি এ ধরনের কোন অবস্থার সম্মুখীন হয়েছে। কিন্তু ডাঃ মোদী এ দুই অবস্থা ভিন্ন ভিন্নভাবে পর্যালোচনা করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে, তিনি যাদের সাক্ষাৎকার নিয়েছেন বাহ্যিকভাবে তাদের ///-/511/09101135 05014
— পৃষ্ঠা ৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।