_ দুনিয়ার ওপারে | ৩১ বই 73271 5০7[10-এ যে দেড়শ জনের সাক্ষাৎকারের কথা লিখেছি) তাদের পর এ ধরনের আরো এক হাজার লোকের সাক্ষাৎকার নিয়েছি। এই এক হাজার লোকের বক্তব্যও প্রায় পূর্বের দেড়শ” জনের মতই ছিল, তবে এবার কিছু লোক নতুন কিছু তথ্যও দিয়েছে। যেমন পূর্বের দেড়শ, জনের কেউই বেহেশত ও দোযখের মত কোন কিছুর উল্লেখ করেনি, কিন্ত নতুন সাক্ষাৎকারের কয়েকজন লোক একটি “অপূর্ব আলোর শহর, এর কথা উল্লেখ করেছে। কেউ কেউ “মনোরম বাগান” দেখেছে এবং আলোচনা কালে তাকে জান্নাত বলে আখ্যায়িত করেছে। আবার কেউ কেউ স্পষ্টভাষায় দোযখের দৃশ্যাবলীর বর্ণনাও করেছে। এক ব্যক্তি বলেছে, আমার মনে হলো আমি নীচে পতিত হচ্ছি। নীচে খুবই অন্ধকার। লোকেরা ভয়ানকভাবে চিৎকার করছিল। সেখানে ভয়াবহ অগ্নি প্রজ্বলিত ছিল। সেখানকার লোকেরা পান করার জন্য আমার নিকট পানি চাচ্ছিল। সাক্ষাৎকার গ্রহণকারী তাকে প্রশ্ন করেছিলেন, আপনি কি কোন সুড়ঙ্গ পথে নীচে পতিত হয়েছিলেন? তিনি উত্তরে বলেছেন, না! আমি কোন সুড়ঙ্গ পথে নীচে যাইনি, আমি যে রাস্তায় গিয়েছি, তা সুড়ঙ্গের চেয়ে প্রশস্ত ও বড় কোন জিনিস ছিল। আমি যেন সাঁতরে নীচে যাচ্ছিলাম। তাকে প্রশ্ন করা হয়েছিল যে, সেখানে কতজন লোক চিৎকার করছিল? তাদের শরীরে কি কোন কাপড় ছিল? উত্তরে সে বলেছে, তারা সংখ্যায় এত বেশী ছিল যে, আপনি গণনা করতে পারবেন না, আমার মনে হয় এক মিলিয়ন তো অবশ্যই হবে এবং তাদের শরীরে কোন কাপড় ছিল না। (1176 11510735017, 0. 26-27) //-/511/09101 13৯ -0014
— Page 32 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.