Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Duniyar Opare(Almodina com)
/ ৮২
📝 লেখা 📖 পিডিএফ

দুনিয়ার ওপারে . ২৯ সকল জিনিসই এক সাথে দৃষ্টিগোচর হচ্ছিল। আমি আমার কৃত ক্ষুদ্র ক্ষুদ্র এ সকল অপকর্মও দেখতে পাচ্ছিলাম, যেগুলো করার পর আমার মনে হয়েছিল, হায়! যদি আমি এ সকল অপকর্ম না করতাম। যদি আমি ফিরে গিয়ে এ সকল বিষয় মিটিয়ে (00৭০) দিতে পারতাম। (176 4১057 196ি, 0. 69) একটি বাধা যে সকল লোক ডঃ মোদীর নিকট নিজেদের এ অভিজ্ঞতার কথা বর্ণনা করেছে তাদের মধ্য হতে কেউ কেউ এ কথাও বর্ণনা করেছে যে, এ ঘটনার শেষ পর্যায়ে তারা এমন একটি জিনিস দেখেছে যেন কোন একটি বাধা। অতঃপর এমনিতেই তাদের ধারণায় এসেছে অথবা তাদেরকে বলা হয়েছে যে, এ বাধা অতিক্রম করার সময় এখনো হয়নি। এর পরক্ষণেই তারা তাদের শরীরে ফিরে এসেছে। এভাবে তারা তাদের স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। কেউ কেউ বলেছে, এ বাধা একটি পানির ধারার মত ছিল। কেউ কেউ বলেছে, এটা মেটে রংয়ের বাধার মত ছিল। কেউ কেউ এটাকে দরজা বলে আখ্যায়িত করেছে । কেউ কেউ বলেছে, এটা ফসলের ক্ষেতের বেড়ার মত ছিল। আর কেউ কেউ বলেছে, এটা শুধু একটি রেখা ছিল। ডঃ মোদীর এই বই (4 £07 17) সর্বপ্রথম ১৯৭৫ ইংরেজী সনে প্রকাশিত হয়। প্রায় আট বছর কালব্যাপী দেড়শত লোকের সাক্ষাৎ নিয়ে তার সারাংশ ও ফলাফল তিনি এই বইতে লিখেছেন। সাথে সাথে তিনি একথা স্পষ্টভাবে লিখে দিয়েছেন যে, এখনো তার এ গবেষণাকে বৈজ্ঞানিক প্রমাণসিদ্ধ বলা যাবে না এবং তিনি এ সকল ঘটনার জরিপের পূর্ণ) দায়িত্ব গ্রহণের মত পজিশনেও পৌছতে পারেননি। অবশ্য তার এই বই অন্য ডাক্তারদেরকে এ বিষয়ে গবেষণা ও অনুসন্ধান চালানোর প্রতি উৎসাহিত করেছে, যার দরুন তার পরে অনেকেই এ ///-/511/0910113৯ 05014

— পৃষ্ঠা ৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।