Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Duniyar Opare(Almodina com)
/ ৮২
📝 লেখা 📖 পিডিএফ

২৮ | দুনিয়ার ওপারে বরং সে পূর্ব থেকেই এ সকল ব্যাপারে অবগত ছিল। এ সকল দৃশ্য দেখানোর পিছনে তার উদ্দেশ্য ছিল, আমি যেন এ সকল বিষয় স্মরণ করি। পুরো ব্যাপারটাই খুব আশ্চর্যজনক ছিল। আমি সেখানে উপস্থিত ছিলাম। আমি বাস্তবিকই এ সকল ঘটনা প্রত্যক্ষ করছিলাম। এ সকল দৃশ্য অতি দ্রুতগতিতে আমার সামনে আসছিল। দ্রতগতি সত্বেও এতটুকু অবকাশ ছিল যে, (প্রতিটি বিষয়ই) পূর্ণরূপে অনুধাবন করা যেত। এত কিছু হওয়ার পরও সময় খুব বেশী ব্যয় হয়নি। আমার তো বিশ্বাসই হচ্ছে না। ব্যস! এমন মনে হচ্ছিল যে, একটি আলোর ঝলকানী এল, আর চলে গেল। এমন মনে হয় যে, এ সব ব্যাপার পাঁচ মিনিটের চেয়েও কম সময়ে ঘটে গেল। অবশ্য ত্রিশ সেকেণ্ডের চেয়ে বেশী সময় ব্যয় হয়েছে। কিন্তু (আসল কথা হলো) আমি আপনাকে যথাযথভাবে বলতে পারছি না।” অন্য এক ব্যক্তি তার অভিজ্ঞতার কথা এভাবে বর্ণনা করেছে__ “যখন আমি এ দীর্ঘ অন্ধকার জায়গা অতিক্রম করলাম, বরং পূর্ণ জীবনের সকল ঘটনাই সেখানে বিদ্যমান দেখতে পেলাম। একেবারে আমার সামনে আলোর ন্যায় চমকাচ্ছিল। এ সকল দৃশ্য ছবির সাথে সামঞ্জস্যশীল ছিল না। তবে আমার মতে কল্পনার সাথে এগুলোর সুসামঞ্জস্য ছিল। আমি এ অবস্থাটা আপনার নিকট বর্ণনা করতে অক্ষম। অবশ্য এটা ঠিক যে, আমার পুরো জীবন সেখানে বিদ্যমান ছিল। পুরো জীবনের সকল ঘটনা সেখানে একত্রে দৃষ্টিগোচর হচ্ছিল। অর্থাৎ এমন নয় যে, একবার শুধু একটি জিনিস দেখেছি, অন্যবার অন্যটি, বরং 51109101138 -050914

— পৃষ্ঠা ২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।