দুনিয়ার ওপারে পর্ব-২ গত সপ্তাহে আমি আমেরিকার ডঃ রেমণ্ড এ মোদীর বইয়ের উদ্ধৃতি দিয়ে এ সকল লোকের কিছু অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের কথা উল্লেখ করেছিলাম, যারা মারাত্বক অসুখ কিংবা দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুর দরজায় পৌঁছে ফেরত এসেছিল। এ সকল লোকের অনেকেই একথা বলেছে যে, তারা একটি অন্ধকার সুড়ঙ্গ পথ অতিক্রম করার পর একটি অভূতপূর্ব আশ্চর্যজনক নূরানী মাখলুক দেখতে পায়। সেই নূরানী মাখলুক এ সকল লোককে তাদের বিগত জীবন সম্পর্ক জিজ্ঞাসাবাদ , করে, অতঃপর সে নিজেই মুহূর্তের মধ্যে তাদের বিগত জীবনের সকল ঘটনাবলী এক এক করে দেখিয়ে দেয়। এক মহিলার বিস্ময়কর কাহিনী একজন মহিলা তার নিজের পর্যবেক্ষণ সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলে. “যখন আমি সেই নূরানী মাখলুক দেখি, তখন সে সর্বপ্রথম আমাকে প্রশ্ন করে, “আমাকে দেখানোর মত তোমার নিকট কি (আমল) আছে?” এ প্রশ্নের সাথে সাথেই আমার বিগত জীবনের ঘটনাবলী দৃষ্টিগোচর হতে লাগল। আমি খুবই আশ্চর্যান্বিত হচ্ছিলাম যে, এটা কি হচ্ছে! কারণ হঠাৎ আমার মনে হচ্ছিল যে, আমি আমার শৈশবের একেবারে প্রারস্তে পৌছে গেছি। এরপর আমার বর্তমান জীবনে আজ পর্যন্ত ঘটে যাওয়া সকল বছরের সকল ঘটনার দৃশ্য একত্রে আমার সামনে উপস্থিত হলো। আমি দেখতে পেলাম যে, আমি একটি ছোট মেয়ে, আমার বাসার কাছের একটি ঝর্ণার পাড়ে খেলাধুলা করছি। সেই শৈশবের অনেক ঘটনা, যা আমার বোনের সঙ্গে আমার ///-/511/09101135 0014
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।