| ' দুনিয়ার ওপারে [২৫ অনেকেই বলেছেন যে, এ নূরানী মাখলুক তাদেরকে বলেছেন, তোমরা তোমাদের জীবনের হিসাব নাও। অনেকে তার আরো কিছু কথা বর্ণনা করেছেন। কিন্তু সকলেই এ ব্যাপারে একমত যে, এ নূরানী মাখলুক যা কিছু বলেছে, তা মোনুষের ব্যবহৃত) ভাষা ও শব্দের মাধ্যমে নয়। অর্থাৎ এ নূরানী মাখলুকের কোন শব্দ তারা শুনতে পায়নি। বরং (কথোপকথনের) এটা একটা বিরল পদ্ধতি ছিল। এঁ বিরল পদ্ধতিতে (কোন ভাষা ও শব্দ ছাড়াই) তার বক্তব্য নিজে নিজেই আমাদের ধারণায় পরিবর্তিত হত, আমাদের মস্তিষ্কে এসে যেত। যে সকল লোক এ দেহহীন অবস্থায় একটি "নূরানী মাখলুক" প্রত্যক্ষ করার কথা বলেছে, তাদের অধিকাংশই বলেছে যে, এ নূরানী মাখলুক আমাদের নিকট আমাদের বিগত জীবন সম্পর্কে কিছু প্রশ্ন করেছে। প্রশ্নের শব্দ একেক জন একেক রকম বলেছে। কিন্ত সকলেই প্রশ্নের সারমর্ম প্রায় একথা বলেছে যে, তোমাদের নিকট আমাকে দেখানোর মত তোমাদের বিগত জীবনের কি জিনিস আছে? . : ৬1721 00 %0)] 172৮2 0 5100৮ [10 0008? 011 1770 010122 ৮১100 50701 ভি, | তারা একথাও বলেছে যে, অতঃপর এঁ নূরানী মাখলুক এক এক করে আমাদের বিগত জীবনের ঘটনাবলী আমাদেরকে দেখাতে শুরু করল। বিগত জীবনের ঘটনাবলী কিভাবে দেখাল? এর বিবরণ আরো আকর্ষণীয়। সেই বিবরণ ইনশাআল্লাহ আমি আগামী সপ্তাহে বর্ণনা করব। সাথে সাথে এ সকল ঘটনার ব্যাপারে. আমার অভিমতও ব্যক্ত করব। //-/511/0910113 0014
— পৃষ্ঠা ২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।