Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Duniyar Opare(Almodina com)
/ ৮২
📝 লেখা 📖 পিডিএফ

দুনিয়ার ওপারে ২৩ দেহ থেকে বিচ্ছিন্ন হওয়া | নিজ দেহ থেকে পৃথক হওয়ার এ অবস্থাটাকে কেউ কেউ এভাবে বর্ণনা করেছে যে, আমরা এমন নতুন অস্তিত্ব লাভ করেছিলাম, যা শরীর ছিল না। কেউ কেউ বলেছে যে, এটাও অন্য ধরনের দেহ ছিল, যা অন্যদেরকে দেখতে সক্ষম ছিল, কিন্তু তাকে অন্যেরা দেখতে পেত না। এ অবস্থায় কেউ কেউ তাদের সামনে উপস্থিত ডাক্তার ও নার্সদের সঙ্গে কথা বলারও চেষ্টা করেছে, কিন্তু ডাক্তার ও নার্সরা তাদের কথার আওয়াজ শুনতে পায়নি। তারা এ ওজনহীন হালকা অবস্থায় শুধুমাত্র শৃন্যস্থানে হাওয়ার উপর সাতার কাটত তাই নয় বরং তারা সে অবস্থায় যখন কোন জিনিস স্পর্শ করার চেষ্টা করত, তখন তা ভেদ করে চলে যেত। অনেকে এমনও বলেছে যে, সে অবস্থায় সময়ের গতি থেমে গিয়েছিল, ফলে আমরা অনুভব করছিলাম যে, আমরা সময়ের বন্ধন থেকে মুক্ত হয়ে গেছি। মৃত আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের দর্শন লাভ এ মৃতপ্রায় অবস্থায় অনেকেই তাদের মৃত আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের দর্শন লাভ করেছে। অনেকে এ কথাও বলেছে যে, আমরা সে সময় অনেক বিভ্রান্ত রূহ/প্রাণ দেখেছি। এ সকল রূহের/প্রাণের আকৃতি যদিও প্রায়ই মানুষের আকৃতির সাথে সাদৃশ্যপূর্ণ ছিল কিন্তু মানুষের আকৃতি হতে কিছুটা ভিন্নতর ছিল। এক ব্যক্তি এ সকল রূহের/প্রাণের বিষয়টি এভাবে বর্ণনা করেছে__ এ সকল রূহ বা প্রাণের মাথা নীচের দিকে ঝুঁকে ছিল, তাদেরকে দেখে খুবই দুশ্চিত্তাগ্রস্ত ও ব্যথিত মনে হচ্ছিল। তাদের ///-/511/0910113 05014

— পৃষ্ঠা ২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।