২২. দুনিয়ার ওপারে ' এটা ঘুটঘুটে অন্ধকার ছিল। কেউ এটাকে অন্ধকার গুহা নাম দিয়ে বলেছে যে, আমার মনে হচ্ছিল যেন আমি নীচের দিকে তলিয়ে যাচ্ছি। কেউ এটাকে একটি কৃপের ন্যায় বলেছে। আবার কারো মতে এটি একটি অন্ধকার প্রান্তর ছিল। কেউ বলেছে যে, অন্ধকারের মধ্যে উপরের দিকে উঠে আসছিলাম। অবশ্য একথা সকলেই বলেছে যে, মানুষের ব্যবহৃত শব্দভাগ্ডার এ অবস্থাকে যথাযথরূপে বর্ণনা করার জন্য একেবারেই অপ্রতৃল। | যে অবস্থাটাকে সকলেই অত্যন্ত বিস্ময়ের সাথে বর্ণনা করেছে, তা হলো, নিজ দেহ থেকে পৃথক হয়ে যাওয়া। এক মহিলার বিস্ময়কর অভিজ্ঞতা এক ভদ্র মহিলা একবার মারাত্মকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। সে তার অভিজ্ঞতার কথা এভাবে বর্ণনা করে__ আমি যখন হৃদরোগে আক্রান্ত হই তখন হঠাৎ আমার মনে হলো যে, আমার হৃদস্পন্দন (7621 0০20 বন্ধ হয়ে গেছে। আমি যেন পিছলে আমার দেহ থেকে বাইরে চলে যাচ্ছি। প্রথমে আমি বিছানায় পৌছলাম, অতঃপর ধীরে ধীরে ক্রমশঃ উপরে উঠতে থাকলাম, এমনকি ছোট্ট কাগজের টুকরোর ন্যায় উড়ে গিয়ে ছাদে ঠেকে গেলাম। সেখান থেকে আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম যে, আমার দেহ নীচে বিছানায় পড়ে আছে, ডাক্তার ও নার্সরা আমার পড়ে থাকা) দেহের উপর তাদের শেষ ব্যবস্থা প্রয়োগ করছে। প্রচেষ্টারত নার্সদের একজন হঠাৎ বলে উঠল, হায় আল্লাহ! এতো শেষ হয়ে গেছে! অপর একজন নার্স আমার সেই দেহের মুখে নিজ মুখ লাগিয়ে শ্বাস-প্রশ্বাস চালু রাখার চেষ্টা করছে। আমি তার গর্দান পিছন দিক থেকে দেখতে পাচ্ছিলাম। তার চুলের কথা আমার এখনো মনে আছে। অতঃপর একটি মেশিন এনে আমার বক্ষকে স্পন্দিত করা হলো, গনি বারন রানার রাস রাড রাস - লাগলাম।- //////./11/00 /.০01৬
— পৃষ্ঠা ২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।