Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Duniyar Opare(Almodina com)
/ ৮২
📝 লেখা 📖 পিডিএফ

দুনিয়ার ওপারে (ব00৮57021) শ্রুত হয়। অতঃপর সেই নূরের সত্তা নিজেই এ ব্যক্তির সামনে তার জীবনের সকল গুরুত্বপূর্ণ ঘটনা এনে দ্রুত তাকে দেখাতে থাকে । এক পর্যায়ে সে তার সামনে একটি বাধা দেখতে পায়, যে বাধা সম্পর্কে সে নিজেই বুঝতে পারে যে, এটা তার দুনিয়ার জীবন এবং মৃত্যর পরের জীবনের মাঝখানের সীমান্ত বের্ডার)। এ সীমান্তের নিকট পৌছে সে জানতে পারে যে, এখন তাকে দুনিয়ায় ফিরে যেতে হবে। এখনো তার মৃত্যুর সময় হয়নি। এরপর সে অজ্ঞাত পন্থায় তার এ (পূর্ব) শরীরে ফিরে আসে, যা সে খাটের উপর ছেড়ে গিয়েছিল। সুস্থ হওয়ার পর সে তার এ সকল অবস্থা অন্যকে জানাতে চায়, কিন্তু প্রথমতঃ তার এ অবস্থা (পরিপূর্ণরপে) বর্ণনা করার জন্য মানুষের ব্যবহৃত সকল শব্দভাগ্ার অপ্রতুল মনে হয়। দ্বিতীয়তঃ যখন সে এ সকল কথা মানুষকে বলে তখন তারা তাকে বিদ্রপ করতে আরম্ভ করে। এজন্য সে নিশ্প থাকে। ডঃ মোদী তার বইতে দেড়শত ব্যক্তির সাক্ষাৎকারের এ সারসংক্ষেপ বর্ণনা করার পর একথা বলেন যে, আমার উদ্দেশ্য এই নয় যে, দেড়শত ব্যক্তির মধ্যে সকলেই পরিপূর্ণ ঘটনা এই ধারাবাহিকতার সাথে বর্ণনা করেছে। বরং তিনি বলেন, কেউ কেউ এই পূর্ণ কাহিনী বর্ণনা করেছে, আবার কেউ কেউ এ কাহিনীর.কিছু অংশ বর্ণনা করেছে এবং কিছু অংশ বাদ দিয়েছে। কারো কারো বর্ণনাধারা একরকম ছিল, কারো অন্যরূপ। আসলে এ অবস্থা পূর্ণরূপে প্রকাশ করার জন্য অধিকাংশ লোক ভিন্ন ভিন্ন শব্দ. ও ভিন্ন ভিন্ন-বাচনভঙ্গি অবলম্বন করেছে। অবশ্য একথা প্রায় সকলেই বলেছে যে, আমরা (সে সময়ে) যা কিছু দেখেছি সেসব বিষয় ভাষায় প্রকাশ করা আমাদের জন্য খুবই কঠিন। একজন মহিলা তার সে সময়ের অবস্থাকে যো সাধারণ ভাষায় বর্ণনা করা প্রায় অসম্ভব) কিছুটা দার্শনিক ভাষায় এভাবে প্রকাশ করেছে__ ///-/511/0910113৯ 05014

— পৃষ্ঠা ২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।