Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Duniyar Opare(Almodina com)
/ ৮২
📝 লেখা 📖 পিডিএফ

: _ দুনিয়ার ওপারে | ১৯ ডঃ মোদী বলেন, আমি যে সকল লোকের সাক্ষাৎকার নিয়েছি, তারা বিভিন্ন ধর্মের অনুসারী এবং বিভিন্ন এলাকার বাসিন্দা। তাদের সকলেই (মৃত্যুর দুয়ারে পৌছে) যে সকল দৃশ্যাবলী অবলোকন করেছে, (তা নিজ নিজ ভাষায় ও) নিজ নিজ পন্থায় বর্ণনা করেছে। কেউ (অন্যের চেয়ে) কোন কথা বেশী বলেছে, কেউ (অন্যের তুলনায়) কোন কথা কম বলেছে। কিন্তু সামগ্রিকভাবে যে কথাগুলো প্রায় তাদের সকলেরই (0০070077701 ০167069) আলোচনায় এসেছে তার সংক্ষিপ্তসার নিম্নরূপ £ এক ব্যক্তি মৃত্যুর কাছাকাছি উপনীত, তার শারীরিক অবস্থা এমন পর্যায়ে পৌছে গেল যে, সে নিজেই শুনতে পেল যে, তার ডাক্তার তার মৃত্যর কথা ঘোষণা করছেন। হঠাৎ সে একটি কষ্টদায়ক শব্দ শুনতে পেল। সাথে সাথে তার এমন অনুভূত হলো যে, সে অতি দ্রুতগতিতে দীর্ঘ ও অন্ধকারাচ্ছন্ন সুড় অতিক্রম করছে। অতঃপর হঠাৎ সে অনুভব করল যে, সে তার দেহ থেকে বাইরে চলে এসেছে। সে দুরে দাড়িয়ে দর্শকের ন্যায় নিজ দেহ দেখতে লাগল । সে দেখতে পেল যে, সে নিজে একটি দর্শনীয় স্থানে দীড়িয়ে আছে এবং তার দেহ আগের মতই খাটের উপর পড়ে আছে। ডাক্তাররা ঝুঁকে পড়ে তার বুকে ম্যাসেজ করছেন এবং কৃত্রিম উপায়ে শ্বাস-প্রশ্বাস চালু করার চেষ্টা করছেন। সামান্য ক্ষণ পর সে তার অনুভূতিশক্তি ফিরিয়ে আনার চেষ্টা করে বুঝতে পারল. যে, এই নতুন অবস্থায়ও তার একটি থেকে ভিন্ন। তার বর্তমান শরীরের অবস্থাও অন্যরকম। তার শরীরের শক্তি অন্যরকম। এ অবস্থায় কিছুক্ষণ পর সে তার মৃত আত্মীয়-স্বজন ও. বন্ধু-বান্ধবদের দেখতে পেল। অতঃপর সে একটি নূরের সত্তা বা মাখলুক (9০120 ০614617) দেখতে পায়, সে সত্তা তাকে বলে ষে, তুমি তোমার (বিগত) জীবনের হিসাব (খবর) নাও । তার এ কথা শব্দের মাধ্যমে না হয়ে অন্যভাবে ///./1-1010।1 3/5.001

— পৃষ্ঠা ২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।