১৮ দুনিয়ার ওপারে উপক্রম হয়) তখন ডাক্তাররা কৃত্রিম হৃদযন্ত্রসহ অন্যান্য ব্যবস্থা গ্রহণ করত তীকে বাঁচানোর শেষ চেষ্টা (২6€5550165000) করেন। এতে তাঁর শ্বাস-প্রশ্বাস ফিরে আসে এবং তিনি সুস্থ হয়ে উঠেন। সুস্থ হওয়ার পর তিনি বর্ণনা করেছেন যে, যখন ডাক্তাররা তাকে মৃত মনে করেছিল তখন তিনি অত্যাশ্র্য ঘটনা প্রত্যক্ষ করেন। ডঃ মোদী এ ধরনের আরো কিছু ঘটনা সম্পর্কে অবগত হন। অতঃপর তিনি খুব গুরুত্বের সাথে এ ধরনের লোক সম্পর্কে খোঁজ-খবর নিতে থাকেন এবং তাদের সঙ্গে দেখা করে তাদের সাক্ষাৎকার গহণ করেন। এ ধরনের প্রায় দেড়শত লোকের সাক্ষাৎকার গ্রহণের পর তিনি এ বই রচনা করেন। এই বই যখন প্রকাশিত হয়, তখন এক বছরেই এর ত্রিশ লক্ষাধিক কপি বিক্রি হয়। ডঃ মোদী বই লেখার পরও এ ব্যাপারে তার গবেষণা ও অনুসন্ধান অব্যাহত রাখেন। ফলে এ বিষয়ে তিনি আরো কয়েকটি বই লিখেন। যার মধ্য হতে তিনটি বই আমি কয়েক বছর পূর্বে আমেরিকা থেকে ক্রয় করি। বইগুলোর নাম এই__ 1. 106 4১6 1106 2. 70106 1151) 825070 3. 7২502011010 00112 £৯02117465 এ নিবন্ধে আমি সামনে যা লিখছি তা এই তিনটি বই থেকে নেওয়া। এই তিনটি বইতে শুধুমাত্র সেই সকল লোকের অবস্থা বর্ণনা করা হয়েছে, যাদেরকে রোগের প্রচণ্ডতায় (01801998115 798) মৃত ধারণা করা হয়েছিল। কিন্তু এ পরিস্থিতিতেও শেষ চেষ্টা হিসেবে ডাক্তাররা হৃদপিণ্ডে ম্যাসেজ এবং কৃত্রিম উপায়ে শ্বাস-প্রশ্বাস অব্যাহত রাখার যে ব্যবস্থা নিয়ে থাকেন, সে সকল ব্যবস্থা সফলতার সাথে এ সকল ব্যক্তির উপর প্রয়োগ করা হয়েছে, ফলে তাদের হুশ ফিরে এসেছে এবং তারা সুস্থ হয়েছে। ///-/511/0910113 0014
— পৃষ্ঠা ১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।