Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Duniyar Opare(Almodina com)
/ ৮২
📝 লেখা 📖 পিডিএফ

আমরা বইটিকে অনুবাদ ও মুদ্রণের ক্ষেত্রে ক্রটিমুক্ত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছি, তা সত্বেও কিছু ভূল-ক্রুটি থেকে যাওয়া বিচিত্র নয়। সুতরাং সুধী পাঠকের দৃষ্টিতে কোন অসংগতি ধরা পড়লে আমাদেরকে জানানোর অনুরোধ রইল। ইনশাআল্লাহ পরবতী সংস্করণে তা সংশোধনের চেষ্টা করবো। ূ পরিশেষে এই সুন্দর বইটি প্রকাশের মুহূর্তে আমার দু'জন হিতাকাংখীর কথা উল্লেখ না করলে চরম অকৃতজ্ঞতা হবে। তীদের প্রথমজন হলেন, আমার সন্তানদের মামা জনাব মাওলানা মুফতী মুহাম্মদ মাসীহুর রহমান ছাহেব, যিনি পাকিস্তান থেকে মূল বইটি এনে অনুবাদ করার অনুরোধ জানিয়েছিলেন। অপরজন হলেন, আমার পরম শ্রদ্ধেয় মুরুববী জনাব প্রফেসর মাওলানা গিয়াসুদ্দীন আহমদ ছাহেব, যিনি মারাত্মক অসুস্থতায় শষ্যাশায়ী হওয়া সত্ত্বেও পূর্ণ বইটির একটি প্রুফ দেখে দিয়ে অনেক অসংগতি দূর করে দিয়েছেন। আমি উভয়ের : নিকট চিরকৃতজ্ঞ। আল্লাহ পাক উভয়কে উত্তম বিনিময় দান করুন। বইটি পাঠ করে যদি কারো মধ্যে মৃত্যু ও কবর জগত সম্পর্কে চেতনা স্ষ্টি হয় এবং তিনি আত্মশুদ্ধির পথে অগ্রসর হন, তাহলে আমরা আমাদের শ্রম সার্থক মনে করব। আল্লাহ পাক আমাদের সবাইকে তীর সন্তষ্টির পথে চলে পরকালের সঠিক পাথেয় সং গ্রহ করার তাওফীক দান করুন। আমীন। নিবেদক_ জার্মি'আ ইসলামিয়া, টাকা। ২৫শে জিলকদ, ১৪২১ হিজরী ///-/511/0910113 05014

— পৃষ্ঠা ১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।