Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Duniyar Opare(Almodina com)
/ 82
📝 Text 📖 PDF

46522550501 255 ৫৫৫ 4) ৮১৫ ৮৫: (৮) 1 ১১৯) - ১৮৫৩ ৯৪ 21 & 36 5৮5) অর্থাৎ, “যে আল্লাহর সঙ্গে শরীক করেছে, সে যেন আকাশ থেকে পড়েছে,অতঃপর পাখী তাকে ছো মেরে নিয়ে গেছে অথবা ঝঞ্জা তাকে বহু দূরে নিক্ষেপ করেছে।” সুরা হজ্জ, আয়াত ৩১) সুতরাং তার রূহ তার দেহে ফিরিয়ে দেওয়া হয়। তখন তার নিকট দু'জন ফেরেশতা আসেন এবং তাকে উঠিয়ে বসান। অতঃপর তারা তাকে জিজ্ঞেস করেন, তোমার প্রতিপালক কে? সে বলে, হায়, হায়, আমি জানি না। অতঃপর জিজ্ঞেস করেন, তোমার দ্বীন কি? সে বলে, হায়, হায়, আমি জানি না। তৎপর জিজ্ঞেস করেন, তোমাদের মধ্যে যিনি প্রেরিত হয়েছেন, তিনি কে? সে বলে, হায়, হায়, আমি জানি না। এ সময় আকাশের দিক থেকে এক ঘোষণাকারী ঘোষণা করেন, সে মিথ্যা বলেছে, সুতরাং তার জন্য দোযখের বিছানা বিছিয়ে দাও এবং দোযখের পোশাক পরিয়ে দাও এবং দোযখের দিকে একটা দরজা খুলে দাও। সুতরাং তার দিকে দোযখের উত্তাপ ও লু আসতে থাকে এবং তার কবর তার প্রতি এত সংকুচিত হয়ে যায়, যাতে তার এক দিকের পাঁজর অপর দিকে ঢুকে যায়। এ সময় তার নিকট একটা অতি কুৎসিত চেহারাবিশিষ্ট নোংরাবেশী দুর্গন্ধযুক্ত লোক আসে ও বলে, তোমাকে দুঃখিত করবে এমন জিনিসের দুঃসংবাদ গ্রহণ কর। এই দিবস সম্পর্কেই দুনিয়াতে) তোমাকে ওয়াদা দেওয়া হতো। তখন সে জিজ্ঞেস করে, তুমি কে? কী কুৎসিত তোমার চেহারা, যা মন্দ সংবাদ বহন করে। সে বলে, আমি তোমার বদ আমল। তখন সে বলে, হে খোদা ! কিয়ামত কায়েম করো না। (তখন আমার উপায় থাকবে না।), (মুসনাদে আহমাদ £ ৪/২৮৭-৮৮ পৃঃ) /./1 101113/5.001

— Page 14 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.