তার জন্য বেহেশতের একটি বিছানা বিছিয়ে দাও এবং তাকে বেহেশতের একটি লেবাস পরিয়ে দাও। এ ছাড়া তার জন্য বেহেশতের দিকে একটি দরজা খুলে দাও। হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন তার প্রতি বেহেশতের সুখ-শান্তি ও বেহেশতের খুশবু আসতে থাকে এবং তার জন্য তার কবরকে দৃষ্টির শেষ সীমা পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হয়। হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর তার নিকট এক সুন্দর চেহারাবিশিষ্ট সুবেশী ও সুগন্ধিযুক্ত ব্যক্তি আসে এবং তাকে বলে, তোমাকে সন্তুষ্টি দান করবে এমন জিনিসের সুসংবাদ গ্রহণ কর। এই দিবসেরই তোমাকে ওয়াদা দেওয়া হয়েছিল। তখন সে তাকে জিজ্ঞেস করবে, তুমি কে? তোমার চেহারা তো দেখার মতো চেহারা, যা কল্যাণের বার্তা বহন করে। তখন সে বলে, আমি তোমার নেক আমল। তখন সে বলবে, হে আল্লাহ! কিয়ামত কায়েম কর! হে আল্লাহ ! কিয়ামত কায়েম কর, যাতে আমি আমার পরিবার ও সম্পদের দিকে যেতে পারি (অর্থাৎ হুর, গিলমান ও বেহেশতী সম্পদ তাড়াতাড়ি পেতে পারি)। পক্ষান্তরে, কাফের বান্দা যখন দুনিয়া ত্যাগ করতে ও আখেরাতের দিকে অগ্রসর হতে থাকে তখন তার নিকট আসমান হতে একদল কাল চেহারাবিশিষ্ট ফেরেশতা অবতীর্ণ হন, যাদের সাথে শক্ত চট থাকে। তারা তার নিকট থেকে দৃষ্টি সীমার দূরে বসেন। অতঃপর মালাকুল মউত আসেন এবং তার মাথার নিকটে বসেন, অতঃপর বলেন, হে খবীছ (অপবিত্র) রূহ! বের হয়ে আস্ আল্লাহর ক্রোধের দিকে। হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সময় রূহ ভয়ে তার শরীরের এদিক সেদিক পালাতে থাকে। তখন মালাকুল মউত তাকে টেনে বের করেন, যেমন লোহার গরম শলাকা ভিজা পশম থেকে টেনে বের ///-/511/0910113 05014
— পৃষ্ঠা ১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।