ফেরেশতারা দুনিয়াতে তাকে লোকেরা যে সকল উপাধি দ্বারা ভূষিত করত, সে সকলের মধ্য থেকে উত্তমটি দ্বারা ভূষিত করে বলেন, এ অমুকের পুত্র অমুকের রূহ, যাবৎ না তারা তাকে নিয়ে প্রথম আসমান পর্যন্ত পৌঁছেন (এরপ প্রশ্্োত্তর চলতে থাকে)। অতঃপর তারা আসমানের দরজা খুলতে চান, আর অমনি তাদের জন্য দরজা খুলে দেওয়া হয়। তখন প্রত্যেক আসমানের সম্মানিত ফেরেশতারা তাদের পশ্চাৎগামী হন পরবতী উপরের আসমান পর্যত্ত_যাবৎ না তারা সপ্তম আসমান পর্যন্ত পৌঁছেন। এ সময় আল্লাহ তাআলা বলেন £ আমার বান্দার ঠিকানা -ইন্লিয়্টাীনে লিখ এবং তাকে তোর কবরে) যমীনে ফিরিয়ে নিয়ে যাও। কেননা, আমি তাদেরকে যমীন থেকে সৃষ্টি করেছি এবং যমীনের দিকেই তাদের প্রত্যাবর্তন করব, অতঃপর যমীন থেকে আমি তাদেরকে পুনরায় হোশরের মাঠে) বের করব। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুতরাং তার রূহ তার শরীরে ফিরিয়ে দেওয়া হয়। অতঃপর তার নিকট দু'জন ফেরেশতা আসেন এবং তাকে উঠিয়ে বসান। তারপর তারা তাকে জিজ্ঞেস করেন, তোমার রব কে? তখন সে উত্তর দেয়, আমার রব আল্লাহ। অতঃপর (ফেরেশতারা) জিজ্ঞেস করেন, তোমার দ্বীন কি? তখন সে বলে, তোমাদের মধ্যে যিনি প্রেরিত হয়েছিলেন তিনি কে? সে উত্তর করে, তিনি আল্লাহর রাসূল. সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুনরায় তারা তাকে জিজ্ঞেস করেন, তুমি একথা কি করে জানতে পারলে? সে বলে, আমি আল্লাহর কিতাব পড়েছি, অতঃপর তার প্রতি ঈমান এনেছি এবং তীকে সত্যবাদী বলে বিশ্বাস করেছি। তখন আসমানের দিক থেকে একজন ///-/511/0910113 05014
— পৃষ্ঠা ১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।