Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Duniyar Opare(Almodina com)
/ ৮২
📝 লেখা 📖 পিডিএফ

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গেলেন এবং আমরাও তীর .. আশেপাশে বসে গেলাম, যেমন আমাদের মাথায় পাখী বসেছে (অর্থাৎ চুপচাপ)। তখন হুযুরের হাতে একটি কাঠের টুকরো ছিল, যদ্দ্বারা তিনি €িস্তিত ব্যক্তির ন্যায়) মাটিতে দাগ কাটছিলেন। অতঃপর. তিনি মাথা উঠালেন এবং বললেন £ আল্লাহর নিকট কবরের আযাব থেকে পানাহ চাও। তিনি তা দুই কি তিন বার বললেন। তারপর বললেন, মুমিন বান্দা যখন দুনিয়াকে ত্যাগ করতে এবং আখেরাতের দিকে অগ্রসর হতে একদল ফেরেশতা আসেন, তাদের চেহারা যেন সূর্য। তাদের সঙ্গে বেহেশতের কাফনসমূহের একটি কাফন (কাপড়) থাকে এবং বেহেশতের খুশবুসমূহের (মধ্য হতে) এক রকম খুশবু থাকে। তারা তার নিকট থেকে দৃষ্টির সীমার দূরে বসেন। অতঃপর মালাকুল মউত (আযরাঈল আঃ) তার নিকটে আসেন এবং তার মাথার নিকটে বসে বলেন, হে পবিত্র রূহ! বের হয়ে এস আল্লাহর ক্ষমা ও সন্তোষের দিকে। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন তার রূহ বের হয়ে আসে যেমন মশক হতে পানি বের হয়ে আসে (অর্থাৎ সহজে)। তখন মালাকুল মউত তা গ্রহণ করেন এবং এক মুহূর্তের জন্যও নিজের হাতে রাখেন না; বরং এ সকল অপেক্ষমান ফেরেশতা এসে তাকে গ্রহণ করেন এবং এ কাফন ও এ খুশবুতে রাখেন। তখন তা থেকে পৃথিবীতে প্রাপ্ত সমস্ত খুশবু অপেক্ষা উত্তম মেশকের খুশবু বের হতে থাকে। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে নিয়ে ফেরেশতারা উপরে উঠতে থাকেন এবং যখনই তারা ফেরেশতাদের মধ্য হতে কোন ফেরেশতাদলের নিকটে পৌছেন তখন তারা জিজ্ঞাসা করেন, এই পবিত্র রাহ কার? তখন ///-/511/09101135 05014

— পৃষ্ঠা ১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।