আপন ঘর বাচান ৯৩ গীবত কাকে বলে গীবত বলা হয় কোন মুসলমানের অনুপস্থিতিতে তার সম্পর্কে এমন কথা আলোচনা করা যে, যদি সে তা শুনে তাহলে তার নিকট তা কষ্টকর হয়। যেমন কাউকে বে-অকুফ (নির্বোধ) অথবা বোকা বলা, অথবা কারো বংশের বা গোত্রের দোষ বের করা, অথবা কারো কোন কাজ, অভ্যাস, বাড়ি-ঘর, পশু-পাখি বা লেবাস-পোশাক মোটকথা যে জিনিষের সাথেই সে সংশ্লিষ্ট আছে, তার এমন কোন দোষ বর্ণনা করা, যা শুনলে সে মনে কষ্ট পায়। চাই সে দোষ যবানে বা কোন সংকেতে প্রকাশ করুক বা হাত বা চোখের ইশারায় অথবা সংশিষ্ট ব্যক্তির নকল ও অভিনয় করেই হোক না কেন-এগুলো সবই গীবতের অন্তর্ভুক্ত । আল্লাহ্ পাক আমাদেরকে রক্ষা করুন। আমীন। 45114010113 8,00এ
— পৃষ্ঠা ৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।