৯১ আপন ঘর বাচান আজব আমলী চিকিৎসা হলো, যার গীবত করা হয়েছে তাকে নিজের জঘন্য পাপের কথা জানানো । ইন্শা আল্লাহ নিয়মিতভাবে অল্প কিছু দিন এর উপর আ'মল করলে এ মারাত্মক রোগ সমূলে বিনাশ হয়ে যাবে । (৩) পরিপূর্ণভাবে লাভবান হওয়ার জন্য উপরোক্ত কাজগুলোর সাথে সাথে কোন খাঁটি দ্বীনদার আল্লাহ্ওয়ালা বুযুর্ণের সাথে ইসলাহী সম্পর্ক স্থাপন করাও একান্ত জরুরী। যাতে করে উপরোক্ত আমলসমূহের প্রভাব আছর) প্রকাশ না হওয়া, কিংবা লাভবান না হওয়ার ক্ষেত্রে এ বুযুর্ণের সাথে যোগাযোগ করে এর চিকিৎসা করানো যায়। যে সকল ক্ষেত্রে গীবত করা জায়িয কোন কোন ক্ষেত্রে গীবত করা জায়িয আছে। যেমন যে ক্ষেত্রে কোন ব্যক্তির দোষ গোপন রাখলে দ্বীনের অথবা অন্য কোন মুসলমানের ক্ষতির প্রবল আশংকা হয়। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির নিকট তার অবস্থা (দোষ) বর্ণনা করে দিবে । এ কাজ নিষিদ্ধ নয়। কারণ তা কল্যাণ কামনা, পরোপকারিতা ও নছিহতের অন্তর্ভুক্ত থেকে ফতোয়া নিয়ে নিবে, অতঃপর তার ফতোয়া অনুযায়ী আমল করবে । যদি গীবতের ক্ষেত্রে দ্বীনের কোন প্রয়োজন না থাকে, শুধুমাত্র প্রবৃত্তির চাহিদায় কারো প্রকৃত অবস্থা (দোষ) বর্ণনা করাও হারাম ও গীবতের অন্তর্ভুক্ত । আর ভালমত না জেনে কারো কোন দোষ বর্ণনা করা তো অপবাদের শামিল, যা আরো জঘন্য, আরো বেশি মারাত্মক । জেনে রেখ! যদি পীর সাহেবের দরবারেও কারো গীবত আরম্ভ হয়ে যায়, তাহলেও সাথে সাথে উঠে চলে যাবে । কেননা বৃষ্টি যেমন অতি উত্তম জিনিষ, তার মধ্যে গোসল করাও ভাল, উপকারীও বটে । কিন্তু যখন শিলা বৃষ্টি আরম্ত হয়, তখন পলায়ন করাই ভাল । /./110101 3/5.0014
— পৃষ্ঠা ৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।