আপন ঘর বাচান ৯১ করেন। কেননা গীবত হুকুকুল ইবাদ-বান্দার হক্রে অন্তর্ভক্ত। (৬) গীবত করা যেন আপন মৃত ভাইয়ের গোস্ত খাওয়া। এমন জঘন্য কে আছে? যে আপন মৃত ভাইয়ের গোস্ত খাবে। যেরূপভাবে এ কাজকে ঘৃণ্য মনে করা হয়, তদ্রুপ গীবতের বেলায়ও হওয়া উচিত। (৭) গীবতকারী ভীতু, কাপুরুষ ও দুর্বল চিত্ত হয়ে থাকে, আর এ দুর্বলতার কারণেই অন্যের অনুপস্থিতিতে তার দোষ চর্চা বা গীবত করে। ৮৮) গীবত করার কারণে চেহারার নূর-ওজ্জল্য ম্লান হয়ে যায়। এরূপ ব্যক্তিকে সকলেই অপমানের চোখে দেখে থাকে । (৯) গীবতের অন্যতম ক্ষতি হলো গীবতকারীর নেকীসমূহ যার গীবত করেছে তাকে দিয়ে দেয়া হবে, এতেও যদি ক্ষতিপূরণ না হয়, তাহলে যার গীবত করা হয়েছে তার পাপসমূহ গীবতকারীর ঘাড়ে চাপানো হবে । যার ফলে তাকে জাহান্নামে যেতে হবে। আর হাদীস শরীফে এরূপ ব্যক্তিকে “ধর্মীয় দেউলিয়া” বা ছীনের নিঃস্ব (মিসকীন) বলা হয়েছে। কাজেই দুনিয়ায় থাকাকালীনই যে কোন উপায়ে গীবতজনিত ক্রটি মাফ করিয়ে নেয়া চাই। গীবতের চিকিৎসা €১) গীবতের আ'মলী চিকিৎসা ও করা চাই । আর তাহলো যখন কেউ কারো গীবত করে, তখন যদি শক্তি ও সামর্থ্য থাকে তাহলে তাকে গীবত করতে বারণ করবে এবং বাধা দিবে । আর যদি তাকে বাধা দেয়ার শক্তি না থাকে তাহলে নিজে এ জায়গা থেকে অবশ্যই উঠে চলে যাবে, এতে এ ব্যক্তির মনক্ষুন্ন হওয়ার প্রতি লক্ষ্য করবে না। অন্যের মনভাঙ্গার প্রতিলক্ষ্য করে নিজের দ্বীন ভাঙ্গা অর্থাৎ দ্বীনদারীর ক্ষতি করা যাবে না। কাজেই এ থেকে বেঁচে থাকা অনেক বেশি জরুরী । এমনিভাবে যদি উঠতে না পারা যায় তাহলে কোন বাহানা করে উঠে যাবে, অথবা ইচ্ছা পূর্বক কোন ভাল আলোচনা শুরু করে কথার মোড় ঘুরিয়ে দিবে। (২) গীবতের অন্য একটি অদ্ভুত ও ৬.1 14001138004
— পৃষ্ঠা ৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।