১০ আপন ঘর বাচান যে বাড়ি থেকে পূর্বে কোন কোন সময় পবিত্র কুরআন. তিলাওয়াতের আওয়ায শোনা যেত, আজ সেখানে শুধু সিনেমার অশ্লীল. গানের আওয়াযই কানে আসে । যে সকল জায়গা সর্বদা আল্লাহ্, রাসূল, সাহাবায়ে কিরাম ও বুযুগানে দ্বীনের আলোচনায় মুখর থাকতো, আজ সেখানে বাপ-বেটার মাঝে টি, ভি, ফিলা ইত্যাদির আলোচনাই সর্বক্ষণ হতে থাকে । যে সকল পরিবারে কোন অপরিচিত নারী বা নারীর ছবি প্রবেশ অসম্ভব ও অকল্পনীয় ব্যাপার ছিলো, আজ সেখানে বাপ-বেটা, ভাই-বোন একত্রে বসে অর্ধনগ্ন নর্তকীদের নাচ দেখতে ব্যস্ত থাকে এবং এতে বন্য আনন্দও লাভ করে থাকে । যে সকল বংশের লোকেরা হারাম উপার্জনকে অগ্নিষ্ুলিঙ্গের ন্যায় মনে করে তা থেকে সযতে বেঁচে থাকতো, আজ সে সকল খান্দানের লোকেরা সৃদ, ঘুষ, ও জুয়ার আমদানী দিয়ে নির্বিঘ্বে উদর পূর্তি করছে। পূর্বে যে সকল মহিলা বোরকা পরিহিত অবস্থায়ও বাড়ির বাইরে বের হতে ইতস্তঃবোধ করতো, তারা আজ ওড়না ব্যবহার করা থেকেও নিজেকে মুক্ত করে নিচ্ছে। মোটকথা! ইসলামী আহ্কামকে আমলী জীবন থেকে এত দ্রুত প্রত্যাখ্যান করা হচ্ছে যে, ভবিষ্যতের চিন্তা করতে গেলে অনেক সময় অন্তরাত্মা কেপে উঠে। এই ভয়ানক পরিস্থিতির পিছনে যদিও অনেক কারণ আছে, তা সন্বেও আমি এখন শুধুমাত্র একটি কারণ নিয়ে আলোচনা করবো। আল্লাহ পাক ঘেন নিজ দয়ার এর গুরুত্ব অনুধাবন করার এবং এজন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের তৌফিক দান করেন । আর সে কারণটি হলো, পরিবারবর্গের দ্বীনী তারবিয়্যাত ও ইসলাহ সম্পর্কে একান্তই বে-ফিকির হয়ে বসে আছে। আপনি যদি আপনার আশ-পাশে দৃষ্টি ফেরান, তাহলে, একথার অনেক প্রমাণই আপনি দেখতে পাবেন যে, পাবন্দ, সুদ-ঘুস ও জুয়া ইত্যাদি থেকে বেঁচে থাকেন, মোটামোটি দ্বীনী ইল্মও রাখেন এবং দ্বীনের ব্যাপারে জানতে খুবই আগ্রহ রাখেন। কিন্তু তার পরিবারভূক্ত অন্যান্য লোকজনের প্রতি দৃষ্টিপাত করলে দূরবীন দিয়েও কোন ভাল গুণ দৃষ্টিগোচর হয় না। খোদা-রাসূল, //0/./51-10131138.001
— পৃষ্ঠা ৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।