৮৪ আপন ঘর বাচান কাজেই এ পাপ থেকে নিজেও বাচুন এবং নিজ পরিবারকেও বাঁচান । আর এ জঘন্য পাপ মহিলাদের মাঝে বেশি দেখা যায়। যেখানে দু'চারজন মহিলা একত্রিত হয়, সেখানে কারো না কারো সম্পর্কে আলোচনা শুরু হয়ে যায়, সাথে সাথে গীবতও আরম্ভ হয়ে যায়। যদি মহিলাগণ এ গোনাহ্ থেকে বাচার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়, তাহলে সহজেই পুরা পরিবার এ পাপ থেকে মুক্তি পেতে পারে এবং পূর্ণ সংসারের সংশোধন হতে পারে। আল্লাহ্ পাক আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দিন । আমীন। চোগলখোরী একটি মারাত্মক গোনাহ অপর একটি গোনাহ হলো “চোগলখোরী” যা গীবতের চেয়েও মারাত্বক । আরবীতে একে ৮._-:১ বলা হয়; আর উর্দু এবং বাংলায় এর অনুবাদ করা হয় “চোগলখোরী” শব্দ দিয়ে। এর প্রকৃত অর্থ হলো, কারো কোন দোষ অন্য কারো সামনে এ নিয়তে বর্ণনা করা যেন শ্রোতা এ ব্যক্তির ক্ষতি করে। সাথে সাথে এ ব্যক্তির ক্ষতির কারণে এ বর্ণনাকারী মনে মনে খুশি হয় যে, বেশ হয়েছে তার কষ্ট হয়েছে। যে দোষ বর্ণনা করা হয়েছে, চাই তা এ ব্যক্তির মধ্যে পাওয়া যাক বা নাযাক, তার মধ্যে সে দোষ থাক বা না থাক। তুমি শুধু এই নিয়তে বর্ণনা করেছো যে, শ্রোতা যেন তাকে কষ্ট দেয়, একেই *৫৫ বলে। পবিত্র কুরআন ও হাদীস শরীফে চোগলখোরীর অনেক নিকৃষ্টতা বর্ণিত হয়েছে। এটা গীবতের চেয়েও জঘন্য । কেননা গীবতের মধ্যে নিয়ত খারাপ থাকে না যে, যার দোষ বর্ণনা করা হচ্ছে তার কোন প্রকার কষ্ট বা ক্ষতি হোক। পক্ষান্তরে “চোগলখোরী”র মধো এই খারাপ নিয়ত থাকে যে, যার বদনাম করা হচ্ছে, তার কোন ক্ষতিও যেন হয়। কাজেই এটা দু'টি গোনাহ্র সমষ্টি! একটি হলো গীবত, //0/./51-10131138.001
— পৃষ্ঠা ৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।