আপন ঘর বাচান চ৩ কাজকে পিছে ঠেলতে থাকে । সাথে সাথে এ পরামর্শ দেয় যে, ঠিক আছে এ কাজ আগামী দিন থেকে শুরু করা যাবে, পরের দিন দেখা যায় যে, কোন ওজর পেশ আসার ফলে আর কাজ করা সম্ভব হয় না, তখন মনে মনে বলে ঠিক আছে আগামী দিন থেকেই আরম্ত করবো, পরে দেখা যায় আগামী দিন শুধু আগামীই থেকে যায়, বর্তমান আর হয় না। কাজেই যে কাজ করার আছে তা এখনই করতে হবে। দুনিয়ার কাজেও আমরা দেখি, যার উপার্জন নেই অথচ খরচ আছে, সে রোজগারের জন্য কিরূপ পাগলপারা হয়ে মেহনত করতে থাকে । যদি কেউ ঝণী হয়, তাহলে সে তা পরিশোধ করার জন্য কিরূপ প্রচেষ্টা চালায়। যদি কেউ অসুস্থ থাকে তাহলে সে আরোগ্য লাভের জন্য ব্যাকুল থাকে । অথচ আমাদের কি হলো? আমরা আমাদের বদ-অভ্যাস ত্যাগ করতে না পেরেও চিন্তিত হইনা। নিজ অন্তরে অনুশোচনা সৃষ্টি করে, ব্যাকুল ও অনুতপ্ত হয়ে দুরাকাত দু'আ করুন, “হে আল্লাহ! আমি এ মন্দ কাজ থেকে বিরত থাকতে চাই, তুমি অনুগ্রহপূর্বক স্বীয় রহমত দ্বারা আমাকে এ থেকে বাচিয়ে রেখ । আমাকে দৃঢ়তা দান করো । এ দু'আর পর দৃঢ় প্রতিজ্ঞ হবে এবং নিজেকে এ প্রতিজ্ঞা পালনে বাধ্য রাখবে। হযরত থানভী (রহঃ) বলেন যদি এতে কাজ না হয়, তাহলে নিজের উপর কিছু জরিমানা নির্দিষ্ট করে নাও। যেমন এই প্রতিজ্ঞা করবে যে, যদি কোন সময় গীবত হয়ে যায়, তাহলে দু'রাকাত নফল নামায পড়বে, কিংবা এত টাকা আল্লাহ্র রাস্তায় দান করবে, এভাবে আ'মল করলে ধীরে ধীরে ইন্শাআল্লাহ এ পাপ থেকে নাজাত পাওয়া যাবে। এ বদ-অভ্যাস থেকে তো অবশ্যই নাজাত পেতে হবে, এর জন্য এরূপ ব্যাকুলতাও সৃষ্টি করতে হবে, যেরূপ ব্যাকুলতা কোন মারাত্মক রোগের রোগী চিকিৎসার জন্য প্রকাশ করে থাকে । কেননা এ বদ-অভ্যাসও একটি মারাত্মক অসুখ । আর এটা শারীরিক অসুখের চেয়েও মারাত্মক । কেননা এটাও.মানুষকে দোযখের দিকে নিয়ে যায়। /./11010113/5.0014
— পৃষ্ঠা ৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।