Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Apon Ghor Bachan(Almodina com)
/ ৯২
📝 লেখা 📖 পিডিএফ

৮২ আপন ঘর বাচান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, কেউ যদি আমাকে সারা দুনিয়ার ধন-সম্পদ দিয়ে দেয়, তাহলেও আমি কারো নকল করতে প্রস্তুত নই। এ থেকে বুঝা যায় যে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত গুরুত্রে সাথে এ থেকে বাধা দিয়েছেন। জানিনা আমাদের কি হয়েছে যে, আমরা মদ পান করা, ব্যভিচার করাকে তো ঘৃণা করি এবং খারাপ মনে করি, কিন্তু গীবতকে ঘৃণাও করি না খারাপও মনে করি না। বরং গীবতকে মাতৃস্তনের মতই প্রিয় মনে করি। আমাদের কোন বৈঠকই গীবত শূন্য হয় না। অথচ গীবত মদ পান ও ব্যভিচারের চেয়ে কোন অংশে কম নয়। আল্লাহ্‌র ওয়াস্তে এ মারাত্মক পাপ পরিহার করুন। গীবত থেকে বাচার উপায় গীবত থেকে বাচার উপায় হলো, এর কদর্যতা এবং 'মারাত্মক শাস্তি ও পরিণতির কথা মনের মধ্যে বসিয়ে নিয়ে এই'পণ করবে যে, জীবনে কখনও কারো গীবত করবো না। অতঃপর বিনয়ের সাথে আল্লাহ্‌ পাকের দরবারে এ দু'আ করবে, হে আল্লাহ্‌! গীবতের এ মারাত্মক পাপ থেকে আমি বিরত থাকতে চাই। কিন্তু বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনের সাথে কথা বলতে গিয়ে গীবত করে ফেলি, হে আল্লাহ্‌! আমি এ শপথ করছি যে, ভবিষ্যতে কখনও গীবত করবো না; কিন্ত আমার এই শপথকে ঠিক রাখা এবং এর উপর প্রতিষ্ঠিত থাকা তোমার সাহায্য ও তৌফিক ব্যতীত সম্ভব নয়। হে আল্লাহ্‌! তুমি নিজ অনুথহে আমাকে, গীবত থেকে বেঁচে থাকার সাহস, উৎসাহ ও তৌফিক দান করো । আজই হিম্মত করে এ শপথ ও দু'আ করুন। গীবত থেকে বেচে থাকার পণ করুন। . [ও মানুষ যে কোন কাজ করার ইচ্ছা করুক না কেন, (যতক্ষণ পর্যন্ত সে কাজের জন্য দৃঢ়পণ করা না হয়, ত ততক্ষণ পর্যন্ত কোনকাজই হয় না। কেননা সর্বপ্রকার নেক কাজেই শয়তান বাধা দিয়ে থাকে. এবং সে /./11010113/5.001

— পৃষ্ঠা ৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।