আপন ঘর বাচান ৮১ করাকেও অপরাধ এবং খারাপ মনে করতে হবে এবং গীবতের কদর্যতা, জঘন্যতা ও মারাত্মক পরিণতির ভয় অন্তরে পয়দা করতে হবে। ইশারার মাধ্যমে গীবত করা একবার উম্মুল মুমিনিন হযরত আয়েশা (রাঃ) মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসে আলোচনা করছিলেন। কথায় কথায় উম্মুল মুমিনিন হযরত সুফিয়ার (রাঃ) কথা উঠলো, যেহেতু আয়েশা (রাঃ) ও মানবিক দুর্বলতা মুক্ত নন। কাজেই তিনি হযরত সুফিয়ার (রাঃ) কথা বলতে গিয়ে হাত দিয়ে এভাবে ইশারা করলেন যার অর্থ হলো, তিনি বেটে । হযরত আয়েশা রোঃ) মুখে বলেননি যে, তিনি বেটে, বরং শুধু হাত দিয়ে ইশারা করেছেন। এর পরিপ্রেক্ষিতেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা (রাঃ) কে উদ্দেশ্য করে বলেন, “হে আয়েশা! আজ তুমি এমন একটি কাজ করেছো, যদি এ কাজের দুর্গন্ধ এবং বিষ কোন সাগরে নিক্ষেপ করা হয়, তাহলে তা সমগ্র সমুদ্রকে দুর্সন্ধময় এবং বিষাক্ত করে দিবে ।” এখন আপনারাই চিন্তা করে দেখুন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতের সামান্য ইশারার কিরূপ কদর্যতা ও জঘন্যতা বর্ণনা করেছেন। অতঃপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আমাকে সারা দুনিয়ার ধন সম্পদ দিয়ে দেয় এবং এর বিনিময়ে কারো প্রতি বিদ্রুপ করে তার নকল করতে বলে, যার মধ্যে তাকে বিদ্রুপ করা এবং তার বদনামের দিকও থাকে তথাপিও আমি একাজ করতে প্রস্তুত নই ৷ (তিরমিজী শরীফ হাদীস নম্বর ২৬২৪) গীবতের ব্যাপারে সতর্ক থাকুন বর্তমানে কাউকে বিদ্রুপ করে তার নকল করাটা বিনোদনের অন্তর্ভুক্ত হয়ে গেছে, আর যে ব্যক্তি এ ব্যাপারে বেশি পারদর্শী, মানুষেরা তার প্রশংসা করে, তাকে ধন্যবাদ জানায় । অথচ এ ব্যাপারে ////.৮11490118.001এ
— পৃষ্ঠা ৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।