৮০ আপন ঘর বাচান ক্ষমতার বাইরে নয়। কেননা যদি গীবত থেকে বেঁচে থাকা মানুষের সাধ্যাতীত হতো, তাহলে আল্লাহ্ পাক গীবতকে হারাম করতেন না। এ থেকে একথাই প্রমাণিত হয় যে, গীবত থেকে বেঁচে থাকার শক্তি মানুষের আছে। কাজেই যখন আলোচনার বিষয়-বস্ত গীবতের দিকে মোড় নেয়, সাথে সাথে আগের গীবত বহিভূত বিষয়ে ফিরে আসবে, আর যদি কোন সময় গীবত হয়েই যায় তাহলে তৎক্ষণাৎ তৌবা ও ইস্তিগফার করে নিবে এবং ভবিষ্যতে কখনো গীবত না করার শপথ করে নিবে। গীবত সকল অনিষ্টের মূল মনে রাখা দরকার যে গীবতই সকল ফাসাদের মূল। ঝগড়া এই গীবতের কারণেই হয়, পরস্পরে অনৈক্যও এর কারণেই হয়ে থাকে। বর্তমানে আমাদের সমাজে যে বিশৃঙ্খলা দৃষ্টি গোচর হয়, এজন্য গীবতও অনেকাংশে দায়ী। যদি কেউ (খোদা না করুন) মদ পান করে, তাহলে দ্বীনের সাথে যার সামান্য সম্পর্কও আছে সে এ মদ পানকারীকে খারাপ নজরে দেখবে, তাকে খারাপ মনে করবে এবং মনে মনে বলবে এ ব্যক্তি অত্যন্ত গহিত কাজে লিপ্ত আছে। আর যে এ কাজ করছে সেও ভাববে, আমি বড় অন্যায় ও ভুল করছি, আমি মারাত্বক পাপে লিপ্ত আছি। কিন্তু কেউ যদি গীবত করতে থাকে, তাহলে তার সম্পর্কে এরূপ খারাপ অনুভূতি অন্তরে সৃষ্টি হয় না। আর যে ব্যক্তি স্বয়ং গীবত করছে সেও একথা মনে করে না যে, আমি কোন মারাত্মক গোনাহ্্র কাজে লিপ্ত আছি। এর অর্থ হলো, এই গোনাহের কদর্যতা, জঘন্যতা ও মারাত্মক পরিণতির কথা আমাদের অন্তরে এখনো পাকা-পোক্ত হয়ে বসেনি এবং এর হাকীকত সম্পর্কেও আমাদের বিশ্বাস দৃঢ় নয়। কারণ হলো মদ পান করার গোনাহ এবং গীবতের গোনাহের মধ্যে প্রকৃত পক্ষে কোন পার্থক্য নেই। যদি মদ পান করাকে অপরাধ এবং খারাপ মনে করা হয়, তাহলে গীবত 11401315001
— পৃষ্ঠা ৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।