Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Apon Ghor Bachan(Almodina com)
/ ৯২
📝 লেখা 📖 পিডিএফ

আপন ঘর বীচান ৭৯ হ্যা যদি একান্তই কারো ভাল আলোচনা করতে হয়, তাহলে মজবুতভাবে কোমর বেঁধে-সতর্ক হয়ে বসো, যেন শয়তান ভুল পথে পরিচালিত করতে না পারে। নিজের দোষের প্রতি দৃষ্টি রাখো ভাই! অন্যের দোষ কেন দেখ! নিজের দোষের প্রতি দৃষ্টি রাখো, নিজের কৃতকর্মের কথা স্মরণ করো, কেননা অন্যের মধ্যে যদি কোন দোষ থেকে থাকে তাহলে তার জন্য তোমার কোনরূপ শাস্তি হবে না। তার দোষের শাস্তি সে ভোগ করবে । তুমি তোমারই আমলের বদলা পাবে এর ফিকির করা চাই। নিজ আমলের প্রতি সতর্ক দৃষ্টি রাখা চাই। অন্যের দোষের খেয়াল মানুষের তখনই আসে যখন সে নিজ অন্যায় সম্পর্কে বে-খবর থাকে । কিন্ত যখন নিজ দোষের চিত্র সামনে থাকে, তখন অন্যের দোষের দিকে ভুলেও চোখ যায় না এবং যবানে এ আলোচনা আসে না। আল্লাহ পাক আপন ফযলে আমাদেরকে দান করুন। আমীন! আমাদের সমাজের সকল ফ্যাসাদ এজন্য তৈরি হয় যে, আমরা আমাদের প্রতি লক্ষ্য রাখি না। আমরা একথাও ভুলে গেছি যে, আমার কবরে গিয়ে আমাকেই 'থাকতে হবে । আমরা একথাও ভুলে বসেছি যে, আমাকে আল্লাহ পাকের দরবারে জওয়াদেহী করতে হবে। “আমরা এ সকল কথা বে-মা'লুম ভুলে গিয়ে, কখনও এর গীবত করছি, কখনও ওর গীবত করছি যে, অমুকের এ দোষ আছে, অমুকের মধ্যে এ ভুল আছে। মোটকথা আমরা দিন-রাত এ জঘন্য পাপে লিপ্ত আছি। আল্লাহ্র ওয়াস্তে এ পাপ থেকে মুক্তি লাভের চেষ্টা করুন । আমরা যে অবস্থায় যে সমাজে বাস করছি, এ সমাজে গীবত থেকে বেচে থাকা কষ্টকর বটে, কিন্তু এ থেকে বেচে থাকা মানুষের 11001 5,001

— পৃষ্ঠা ৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।