Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Apon Ghor Bachan(Almodina com)
/ ৯২
📝 লেখা 📖 পিডিএফ

৭৮ আপন ঘর বাচান এ জিনিষই পছন্দ করবে যা অপরের জন্য পছন্দ করো । আর অপরের জন্য এ জিনিষই পছন্দ করো, যা নিজের জন্য পছন্দ করে থাকো । আর যা নিজের জন্য অপছন্দ করো, তা অন্যের জন্যও অপছন্দ করো । এখন বলুন! কেউ যদি আপনার অনুপস্থিতিতে আপনার দোষ নিয়ে আলোচনা করে, তাহলে আপনার অন্তরে ব্যথা লাগবে কিনা? আপনি তাকে ভাল বলবেন না খারাপ বলবেন? যদি আপনি তাকে খারাপ মনে করেন এবং এরূপ দোষ চর্চাকে অপছন্দ করেন, তাহলে অন্যের জন্য তা কিভাবে পছন্দ করতে পারেন? এই দ্বৈতনীতি বানিয়ে নেয়া যে, নিজের জন্য এক নিয়ম, অন্যের জন্য আরেক নিয়ম, এর নামই মুনাফেকী । অর্থাৎ গীবতের মধ্যে মুনাফেকী ও শামিল আছে। যখন উপরোক্ত কথাগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করবেন এবং এ পাপের ফলে যে শাস্তি ভোগ করতে হবে তার কথা চিন্তা করবেন, তখন ইনশাআল্লাহ গীবত করার উৎসাহ কমে যাবে। গীবত থেকে বাচার সহজ উপায় _ হাকীমুল উম্মত হযরত মাওলানা. আশরাফ আলী থানভী (েহঃ) বলেছেন, গীবত থেকে বীচার সবচেয়ে সহজ পন্থা হলো অন্যের আলোচনাই করবে না। চাই সে আলোচনা ভাল হোক বা মন্দ হোক । কেননা শয়তান বড়ই ধূর্ত, যখন কোন লোকের আলোচনা তার প্রশংসা দিয়ে শুরু করবে যে, তার এই গুণ আছে, এই অভ্যাসটি তার উত্তম, সে বড় ভাল মানুষ, তখন তোমার কল্পনায় একথা থাকবে যে, আমিতো তার প্রশংসাই করছি। কিন্তু শয়তান কোন ফাকে যে তার প্রশংসার মাঝে এমন একটি বাক্য: জুড়ে দিবে যা পূর্ণ প্রশং গীবতে পরিণত করবে । যেমন হয়তো বলা হবে যে, অমুক ব্যক্তিতো খুবই ভাল, কিন্তু তার মধ্যে অমুক দোষ আছে। এ “কিন্ত” শব্দই সবকিছু নষ্ট করে দিবে, যার ফলে আলোচনা গীবতের দিকে মোড় নিবে। আর এজন্যে হযরত মাওলানা আশরাফ আলী থানভী (রহঃ) বলেন, পারতপক্ষে অন্যের আলোচনা করবেই না, চাই সে আলোচনা ভাল হোক বা মন্দ হৌক। অন্যের আলোচনা করার প্রয়োজনই বা কি? //./51-1401311.001

— পৃষ্ঠা ৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।